নজরবন্দি ব্যুরো: অবশেষে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড়সড় খবর শোনাল রাজ্য সরকার। দীপাবলির আগেই ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। জানা গিয়েছে, বর্তমান কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগী তথা অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পাবেন এই সুবিধা। শুধু তাই নয়, বকেয়া যা আছে সেটাও ক্লিয়ার করে দেওয়া হবে জানানো হয়েছে।
আরও পড়ুন: Ration Scam Case: ইডি-র নজরে খাদ্য-দফতরের অফিসাররা, বালুর ঘনিষ্ঠদের লিস্ট বানাচ্ছেন গোয়েন্দারা
দীপাবলির আগেই এরকম খুশির খবরে রাজ্যে যে আনন্দের হাওয়া বইছে সেকথা বলাই বাহুল্য। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজস্থান সরকারের অর্থ দফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে যে, এবার চার শতাংশ বৃদ্ধি পাবে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স। অর্থাৎ সেখানে ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হতে চলেছে।

এছাড়াও রাজস্থান সরকারের বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, ২০২৩ সালের জুলাই মাস থেকে এই নতুন ডিএ কার্যকর হবে। বর্তমান কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও পাবে এই সুবিধা। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের তিন মাসের বকেয়াও ক্লিয়ার করে দেওয়া হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এই মুহূর্তে তারা সপ্তম পে কমিশনের আওতায় ৪৬ শতাংশ ডিএ পাচ্ছেন। তারপর থেকেই দেশের বিভিন্ন রাজ্য তাদের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল রাজস্থানেরও। যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ডিএ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সুখবর, উৎসবের মরশুমে DA নিয়ে বড় ঘোষণা




