Hookah Bar: কলকাতার পর এবার বিধাননগরে হুক্কা বার বন্ধ হোক, দাবি বিধাননগর পুরসভার চেয়ারম্যানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার পর এবার সল্টলেকেও বন্ধ হচ্ছে হুক্কা বার। সম্প্রতি, শহরের সব হুকা বার বন্ধের নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা। এবার জানা যাচ্ছে, সল্টলেকেও বন্ধ হয়ে যেতে পারে হুক্কা বার। এই বিষয়ে সুপারিশ জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন খোদ বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত।

আরও পড়ুনঃ মাথায় লাল সাদা আঁচল দিয়ে দরগায় শ্রদ্ধা জানালেন মমতা, আজমেঢ় শরিফেও মানুষের মুখে ‘দিদি দিদি রব’

কলকাতার বিভিন্ন হুক্কা বারে হুক্কার সঙ্গে মাদক মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এধরনের প্রচুর অভিযোগ জমা পড়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে। সেই কারণেই তিলোত্তমায় হুক্কা বারের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ফিরহাদ হাকিম জানিয়েছেন, নতুন কাউকে হুক্কা বার খোলার অনুমতি তো দেওয়া হবেই না,পাশাপাশি যে সমস্ত বারের হুক্কা পাওয়া যায়, তাদেরও যত শীঘ্র সম্ভব হুক্কা বিক্রি বন্ধ করতে বলা হয়েছে।

কলকাতার পর এবার বিধাননগরে হুক্কা বার বন্ধ হোক, দাবি বিধাননগর পুরসভার চেয়ারম্যানের
কলকাতার পর এবার বিধাননগরে হুক্কা বার বন্ধ হোক, দাবি বিধাননগর পুরসভার চেয়ারম্যানের

চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিধানগরের পুলিশ কমিশনারকে চিঠি পাঠান । এবং তিনি সেখানে লেখেন, কলকাতার মতোই বিধাননগর পুরনিগম এলাকার সমস্ত হুক্কা বার অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। কারণ হিসেবে বলা হয়েছে, যুব সমাজের উপর খারাপ প্রভাব ফেলছে এই হুক্কা বার।

কলকাতার পর এবার বিধাননগরে হুক্কা বার বন্ধ হোক, দাবি বিধাননগর পুরসভার চেয়ারম্যানের

hukkhah 2উল্লেখ্য, কলকাতার সব হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তারপরেও শহরের বিভিন্ন জায়গায় চলছে বেআইনি হুক্কা বার। এই প্রেক্ষাপটে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী অবশ্য দাবি করেছেন, পুরসভা হুকা ব্যবসার লাইসেন্স দেয় না। তিনি বলেন, “আমরা ওই ব্যবসার লাইসেন্স দিই না। রবিবার আমিও পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি। ওঁকে অনুরোধ করেছি, পুলিশের তরফে সব ধরনের ব্যবস্থা নিতে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন