TMC MLA: শহীদের রক্তে পা ধুয়ে বিধায়ক হয়েছি, বিতর্ক বাড়ালেন মানগোবিন্দ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমরা আজ থেকে যাচ্ছি না। বহুদিন ধরে যাচ্ছেন আপনারা। শহীদের রক্তে পা ধুয়ে বিধায়ক হয়েছি,। কেউ প্রধান হয়েছেন কেউ কাউন্সিলর হয়েছেন। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় এমনটাই বলে বসলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। যা ঘিরে বিভিন্ন মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের গাড়িতে কেন লালবাতি? নবান্নের রিপোর্ট চাইল হাই কোর্ট

উল্লেখ্য, গত দুই বছর ধরে করোনার কারণে তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে ভাটা পড়েছিল করোনার রাশ আলগা হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের প্রস্তুতি সভা। সেখানেই এধরনের বেফাঁস মন্তব্য করে বসলেন ভাতারের বিধায়ক। স্যোশাল মিডিইয়ায় ভাইরাল ভিডিও।

শহীদের রক্তে পা ধুয়ে বিধায়ক হয়েছি, ফের আলগা মন্তব্য মানগোবিন্দের 
শহীদের রক্তে পা ধুয়ে বিধায়ক হয়েছি, ফের আলগা মন্তব্য মানগোবিন্দের

যদিও তৃণমূল বিধায়কের এহেন বক্তব্য ঘিরে বিন্দুমাত্র আশ্চর্য হচ্ছে না রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের বক্তব্য, গত কয়েক দিন ধরে তৃণমূলের প্রস্তুতি সভাকে ঘিরে দলের নেতাদের মধ্যেই বিভেদ শুরু হয়েছে। যার ফলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। আবার কোথাও ডিজে গানের চালিয়ে উদ্দাম নাচে পা মেলাতে দেখা গেছে তৃণমূল কর্মীদের। এখন এধরনের মন্তব্য নিয়ে তৃণমূলকে নিয়ে সমালোচনার পথ প্রশস্ত করলেন বিধায়ক।

শহীদের রক্তে পা ধুয়ে বিধায়ক হয়েছি, ফের আলগা মন্তব্য মানগোবিন্দের 

শহীদের রক্তে পা ধুয়ে বিধায়ক হয়েছি, ফের আলগা মন্তব্য মানগোবিন্দের 
শহীদের রক্তে পা ধুয়ে বিধায়ক হয়েছি, ফের আলগা মন্তব্য মানগোবিন্দের

এর আগে নোবেল নিয়েও বেফাঁস মন্তব্য করেছিলেন ভাতারের তৃণমূল বিধায়ক। তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল। সেই কারণেই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল। এবার আরও এক মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিধায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর