২০২৬-এ ভাগ্য খুলবে, বছর জুড়ে সাফল্য, চাকরি ও অর্থলাভ, রাশিভেদে জানুন আপনার সেরা সময়

২০২৬ সালে প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট কয়েকটি মাসে খুলবে সাফল্য ও অর্থভাগ্যের দরজা। চাকরি, সম্পর্ক ও জীবনে স্থিরতা—রাশিভেদে জানুন আপনার সেরা সময়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য। কিন্তু বছর শুরু হলেই যে ভাগ্যের চাকা হঠাৎ ঘুরে যাবে, এমনটা সব সময় হয় না। ২০২৬ শুরু হয়ে ইতিমধ্যেই অনেকের উদ্যম কিছুটা ফিকে—কারও কাজে বাধা, কারও সাফল্যে দেরি। তবে জ্যোতিষ বলছে, হতাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ বছরের সব ৩৬৫ দিন একই রকম কাটে না। খারাপ সময় যেমন আসে, তেমনই ভাল সময়ও অবশ্যম্ভাবী। গ্রহ-নক্ষত্রের গতিপথ অনুযায়ী, ২০২৬ সালের নির্দিষ্ট কয়েকটি মাসে প্রত্যেক রাশির জন্য অপেক্ষা করছে সাফল্য, অর্থলাভ ও জীবনে স্থিরতার সুযোগ।

জানুন—আপনার রাশির জন্য ২০২৬ সালের কোন কোন মাস সবচেয়ে শুভ।

মেষ

এপ্রিল, জুলাই, নভেম্বর
নতুন কাজ শুরুর সাহস পাবেন এপ্রিলে। জুলাইয়ে পরিশ্রমের ফল মিলবে। নভেম্বর দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য আদর্শ সময়। পেশা ও সম্পর্ক—দু’দিকেই ইতিবাচক অগ্রগতি।

বৃষ

মে, অগস্ট, ডিসেম্বর
মে মাসে নতুন আয়ের রাস্তা খুলতে পারে। অগস্টে স্বাস্থ্যের উন্নতি লক্ষণীয়। ডিসেম্বরে দীর্ঘমেয়াদি বিনিয়োগ লাভজনক হতে পারে।

মিথুন

ফেব্রুয়ারি, জুন, সেপ্টেম্বর
ফেব্রুয়ারিতে নতুন দক্ষতা ও যোগাযোগ তৈরি হবে। জুনে চাকরি পরিবর্তনের সুযোগ। সেপ্টেম্বরে আয় বৃদ্ধির জোরালো যোগ।

কর্কট

মার্চ, জুলাই, অক্টোবর
মার্চে জীবনযাত্রায় ইতিবাচক বদল। জুলাইয়ে পারিবারিক সুখ। অক্টোবরে দীর্ঘদিনের ঝামেলা কাটিয়ে মানসিক স্বস্তি।

সিংহ

জুন, অগস্ট, ডিসেম্বর
জুনে কর্মদক্ষতা ও নেতৃত্বগুণ নজরে পড়বে। অগস্টে দায়িত্ব বাড়বে। ডিসেম্বরে নিজের লক্ষ্য নিয়ে স্পষ্টতা আসবে।

কন্যা

জানুয়ারি, মে, সেপ্টেম্বর
জানুয়ারিতে পেশা ও অর্থে অগ্রগতি। মে মাসে বহুদিনের পরিকল্পনা সফল। সেপ্টেম্বরে মানসিক চাপ কমে স্থিরতা আসবে।

তুলা

এপ্রিল, জুলাই, অক্টোবর
এপ্রিলে সম্পর্কের সুখবর। জুলাইয়ে পদোন্নতির সম্ভাবনা। অক্টোবরে স্বাস্থ্যের উন্নতি।

বৃশ্চিক

ফেব্রুয়ারি, অগস্ট, নভেম্বর
ফেব্রুয়ারি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের জন্য উপযুক্ত। অগস্টে শৃঙ্খলার ফল মিলবে। নভেম্বরে আত্মবিশ্বাস বাড়বে।

ধনু

মার্চ, জুন, ডিসেম্বর
মার্চে লক্ষ্য পরিষ্কার হবে। জুনে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য। ডিসেম্বরে সাফল্যের দিকে বড় পদক্ষেপ।

মকর

জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর
জানুয়ারিতে চাকরি পরিবর্তনের সুযোগ। এপ্রিলে সহকর্মীদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল। সেপ্টেম্বরে হঠাৎ আর্থিক প্রাপ্তি।

কুম্ভ

ফেব্রুয়ারি, জুলাই, অক্টোবর
ফেব্রুয়ারিতে নতুন কিছু শেখার সুযোগ। জুলাইয়ে দায়িত্ব ও সঞ্চয় বাড়বে। অক্টোবরে সম্পর্কের সুখ।

মীন

মার্চ, জুন, নভেম্বর
মার্চে মানসিক চাপ থেকে মুক্তি। জুনে পরিশ্রমের ফল ও পদোন্নতির যোগ। নভেম্বরে শান্তি ও আবেগের সফল প্রকাশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর