নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহে কোন ধারাবাহিক দর্শকদের মনে কতটা দাগ কেটেছে জানা যাবে আজ। চলে এল টিআরপি তালিকা। টানা কয়েক সপ্তাহ প্রথম স্থান দখলে রাখার পর সরতে হল জগদ্ধাত্রীকে। সেই জায়গায় এল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার সম্পর্কের সমীকরণ সামান্য বদলাতেই ফের শীর্ষ স্থানে উঠে এল এই ধারাবাহিক। জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। দেখে নিন এসপ্তাহে প্রকাশিত টিআরপি লিস্ট।
আরও পড়ুন: TRP: নম্বর বাড়ল গাঁটছড়ার, কত পেল রামপ্রসাদ? মিঠাইয়ের ভবিষ্যৎ কি?


‘অনুরাগের ছোঁয়া’, জগদ্ধাত্রীর পর টিআরপি লিস্টের তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরি এল’ (৭.৪)। একসময়ে এই ধারাবাহিক নিয়ে প্রায়ই ট্রোলিং চলত সোশ্যাল মিডিয়ায়। তবে এখন ধারাবাহিকের গল্প দর্শকদের মনে দাগ কেটেছে। চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ (৭.২)। পঞ্চমস্থানে রয়েছে বাংলা মিডিয়াম। টিআরপি লিস্টে ষষ্ঠস্থানে রাঙা বউ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে এক্কা দোক্কা এবং পঞ্চমী।

এসপ্তাহে নম্বর কমেছে মেয়েবেলার। টিআরপি তালিকায় নবম স্থানে নেমে এসেছে মেয়েবেলা। গতবার ছিল ষষ্ঠস্থানে। রূপা গাঙ্গুলির ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়াতেই কি এই ফল? বিভিন্ন সাক্ষাৎকারেও মেয়েবেলায় নিজের চরিত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী। যদিও বর্তমানে তাঁর বিকল্প খুঁজে নিয়েছে নির্মাতারা। দশম স্থানে যৌথভাবে রয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবং হরগৌরী পাইস হোটেল।


দেখে নিন টিআরপি তালিকার সেরা দশ-
অনুরাগের ছোঁয়া- ৮.২
জগদ্ধাত্রী- ৭.৯
গৌরী এল- ৭.৪
নিম ফুলের মধু- ৭.২
বাংলা মিডিয়াম- ৬.২
রাঙা বউ- ৬.১
এক্কা দোক্কা- ৫.৯
পঞ্চমী- ৫.৮
মেয়েবেলা- ৫.৭
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবং হরগৌরী পাইস হোটেল- ৫.৫
শীর্ষস্থান থেকে সরল জগদ্ধাত্রী, কোন ধারাবাহিক পেল কত নম্বর?

এবারেও প্রথম দশে নেই রামপ্রসাদ ও মিঠাই। গতবার সামান্য নম্বর বেড়েছিল গাঁটছড়ার! টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছিল অষ্টম স্থানে। তবে এবার প্রথম দশ থেকেই ছিটকে গেল। কেন্দ্রীয় চরিত্র খড়ি ওরফে শোলাঙ্কির অনুপস্থিতির জেরেই এই হাল! ধারাবাহিক! নতুন চরিত্রগুলি এখনও তেমনভাবে দর্শকদের মনে জায়গা করতে পারেনি বলেই ধারণা।







