মুক্তি পাচ্ছেনা ঋতুপর্ণা, যশ ও নুসরতের ‘শিকার’! ফের হবে শুটিং?

মুক্তি পাচ্ছেনা ঋতুপর্ণা, যশ ও নুসরতের 'শিকার'! শোনা যাচ্ছে ছবির পুনরায় শুটিং করার প্রস্তাব এসেছে। ফের হবে শুটিং?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা ছবিতে এক দুর্দান্ত কাহিনী নিয়ে এক ফ্রেমে এবার যশ ও নুসরতের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু ছবির মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। তবে এর মাঝে টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। শুটিং শেষ হলো মুক্তি পাচ্ছে না ‘শিকার’। যেমনটা জানা গেছে এই ছবির যতটা শুটিং হয়েছে তা দেখে খুশি নন অভিনেতারা।

গত বছর এই ছবির নাম ঘোষণা হওয়ার পর থেকেই তৈরি হয়েছিল উৎসাহ। একেবারে থ্রিলার এ ভরা এই ছবি যার নেপথ্যে থাকবে একটি জঙ্গল। তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গোটা কাহিনী। অর্থাৎ বলা যেতে পারে একেবারে সাসপেন্সে মোড়া এই ছবি। এই ছবির পরিচালক দেবরাজ সিং। ‘সেন্টিমেন্টাল’- এর এরপর যশ নুসরতের পরবর্তী ছবি ‘শিকার’। একই সাথে দেখা মিলবে ঋতুপর্ণা সেনগুপ্তের। বলা যেতে পারে অনেকটা বিগ বাজেটের এই ছবি। কিন্তু শোনা যাচ্ছে ছবির পুনরায় শুটিং করার প্রস্তাব এসেছে। তবে বিগ বাজেটের হওয়ায় ফের শুটিং করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি মুক্তি পাবে না এই ছবি?

তবে এই খবর ছড়িয়ে পড়তেই এবার মুখ খুললেন ছবির প্রযোজক মুকেশ পান্ডা। তিনি বলেন,”এই ছবি প্রসঙ্গে ভুল খবর রটানো হচ্ছে। ছবির শুটিং ইতিমধ্যে শেষ। শুধু কয়েকটি গানের শুটিং বাকি রয়েছে তাই নতুন করে শুটিংয়ের কোন প্রশ্ন ওঠেনা। যেহেতু সামনে পুজো তাই কিছুটা সময় নিচ্ছি। পুজোর পর নভেম্বর মাসেই আমরা আবার ছবির বাকি শুটিং শেষ করব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন