নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার দুপুর থেকেই শ্রাবণের ধারায় ভিজছে শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সন্ধ্যা নামতেই ঝমঝমিয়ে আসে বৃষ্টি। রাত যত বেড়েছে বৃষ্টির গতিবেগও তত বেড়েছে। ভোর রাতেও ভালরকম বৃষ্টিতে ভিজেছে বাংলা।
আরও পড়ুনঃ করোনা কাঁটা অমরনাথে, বন্ধ হল এবছরের অমরনাথ যাত্রা।
এখনও কোথাও কোথাও বৃষ্টি পড়লেও যে কোনও মুহূর্তে ঝরে পড়ার আশায় মেঘলা আকাশ থমকে রয়েছে অনেক জায়গায়।আলিপুর আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীরও। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
আগামী দু-তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতায়ও মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুত্-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাতাসের জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ বৃষ্টি হয়েছে ২৫.৬ মিলিমিটার। দমদমে ৩০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।



