বিহারে ভাষণের আগে, আচমকাই বাংলায় প্রধানমন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বিহারে ভাষণের আগে, সাতসকালে আচমকাই বাংলায় পা পড়ল প্রধানমন্ত্রীর। আর তাঁকে স্বাগত জানাতে এগিয়ে এলেন,বাংলার বিজেপি নেতারা। মঙ্গলবার সকালে বিহারে নির্বাচনী সভায় যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নামেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আসার খবর পেয়েই তাঁকে স্বাগত জানাতে পৌঁছান, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, আলিপুরের সাংসদ জন বারলা ও বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু।

আরও পড়ুনঃ বিপাকে অমিতাভ, দায়ের হল FIR।

প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন নিশিথ। আর তারপরই বাগডোগরা বিমানবন্দর থেকে কপ্টারে উড়ে যান প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহতেই বাংলায় আসছেন, অমিত শাহ। ৫ এবং ৬ নভেম্বর তাঁর বৈঠক হওয়ার কথা। আর তার আগেই প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন। বিহারের পর আগামী ২১শের নির্বাচনে বাংলাকেই পাখির চোখ করায়,তাই সেই দিকে তাকিয়েই এগিয়ে যাচ্ছে বিজেপি।

বিহারে ভাষণের আগে, উল্লেখ্য লোকসভা লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির সাফল্যের পর অমিত শাহ নিজেই ঘোষণা করেছিলেন আগামী বিধানসভা নির্বাচনে বাংলাকে একমাত্র লক্ষ্য করতে। শুধুতাই নয়, পশ্চিমবঙ্গ জয় ছাড়া বিজেপির স্বর্ণযুগ আসতে পারবে না, এমনও মন্তব্য করেছিলেন তিনি।

এছাড়াও পশ্চিমবঙ্গে আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মুকুল রায়কে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। মুকুল নিজে অবশ্য বলেছেন, ‘দল যা-যা দায়িত্ব দেবে, আমি সেটাই মাথা পেতে নেব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর