ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার নতুন পদ্ধতির মাধ্যমে ক্রিকেটারদের বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। পারফরম্যান্স নির্ভর “ভ্যারিয়েবল পে” সিস্টেম চালু করার প্রস্তাব নিয়ে আলোচনায় নেমেছে বিসিসিআই। এর ফলে খারাপ পারফরম্যান্সের জন্য কাটা যাবে ক্রিকেটারদের বেতন।
পারফরম্যান্সের ভিত্তিতে বেতন
বিসিসিআই দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের জন্য আর্থিক সুবিধা দিয়ে আসছে। তবে এবার পারফরম্যান্সের ভিত্তিতে বেতন নির্ধারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররাও এর বাইরে থাকবেন না। খারাপ পারফরম্যান্সের জন্য তাঁদের বেতনেও কোপ পড়তে পারে।


টেস্ট ক্রিকেটের জন্য ইনসেনটিভ
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিসিসিআই ২০২২-২৩ সালে একটি নতুন নিয়ম চালু করেছিল। যারা ৫০ শতাংশের বেশি টেস্ট খেলেন, তাঁরা ৩০ লক্ষ টাকা অতিরিক্ত ইনসেনটিভ পান। এর ফলে প্রতি ম্যাচের জন্য ৪৫ লক্ষের পরিবর্তে ৭৫ লক্ষ টাকা দেওয়া হয়।
কর্পোরেট স্টাইলে “ভ্যারিয়েবল পে”
বিসিসিআই কর্পোরেট সংস্থার মতো ভ্যারিয়েবল পে পদ্ধতি চালু করতে চাইছে। এতে পারফরম্যান্স ভালো না হলে বেতনের নির্দিষ্ট অংশ কাটা যাবে। অন্যদিকে, ভালো পারফরম্যান্স করলে বাড়তি বোনাস দেওয়া হবে।
বিদেশ সফরে স্ত্রীর সঙ্গেও বিধিনিষেধ
বিদেশ সফরের সময় ক্রিকেটারদের স্ত্রীরা পুরো সময় দলের সঙ্গে থাকতে পারবেন না। দলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য বিসিসিআই এমন সিদ্ধান্ত নিতে চলেছে।


দলের সঙ্গে থাকতে হবে ক্রিকেটারদের
সিরিজ চলাকালীন ক্রিকেটারদের টিম বাসেই যাতায়াত করতে হবে। নিজেরা আলাদা কোনো যাতায়াতের ব্যবস্থা করতে পারবেন না। এই সিদ্ধান্ত দলের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে।
বৈঠকে উঠেছে টেস্ট ক্রিকেটের প্রতি অনীহার প্রসঙ্গ
বিসিসিআইয়ের সাম্প্রতিক বৈঠকে ক্রিকেটারদের টেস্ট খেলার প্রতি অনীহা নিয়ে আলোচনা হয়েছে। সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়ায় ক্ষুব্ধ বোর্ডের কর্তারা







