হিংসার জেরে বন্ধ আমদানি, এই বছর আর বাঙালির পাতে পড়বেনা পদ্মার ইলিশ

ইলিশ মাছ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় হতাশ দুপক্ষই, বাংলাদেশে শান্তি না ফিরলে বর্ডার পেরোবে না পদ্মার ইলিশ শ অন্যান্য মাছ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের অশান্তির প্রভাব পড়ল এ পারের বাঙালির পাতে। অন্য অনেক মাছের মতো বন্ধ ইলিশ মাছ সরবরাহ। বনগাঁর পেট্রাপোল সহ প্রায় সব সীমান্ত বন্ধ থাকার ফলে পদ্মার ইলিশ মাছ আদৌ কবে এ দেশে এসে পৌঁছবে তা বলতে পারছেন না কেউ। গত প্রায় এক সপ্তাহ ধরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্র আন্দোলনের জেরে পুলিশ, র‍্যাফ এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। গতকালই দেশ ছেড়েছেন হাসিনা, এখনও বাংলাদেশে গঠিত হয়নি নয়া সরকার।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে। হাওড়া বাজারে যেখানে প্রতিদিন ১০০ টন ট্যাংরা, ভেটকি, পাবদা, পাঙাস, পমফ্রেটের মতো বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশ থেকে আমদানি করা হতো তা গত তিন চার দিন পুরোপুরি বন্ধ। পদ্মার ইলিশের কথা তো ভাবতেই পারছেন না কেউ। ব্যবসায়ীরা বলছেন এই বছর পদ্মার ইলিশ নাও আসতে পারে এপার বাংলায়।

হিংসার কারণে উত্তাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী নিজের পদ ছেড়ে ভারতে। জনসাধারণ ভীত স্বতন্ত্র এবং বতিব্যস্ত। বন্ধ হয়ে গেছে সবকিছুই, তাই আপাতত বন্ধ ইলিশ মাছের আমদানি। এই বছরে রেকর্ড পরিমাণে ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে এসেছে, আরো ভালোভাবে বলা যেতে পারে বাংলাদেশ থেকে উত্তরবঙ্গে। এবং চাহিদা ছিল প্রচন্ড তবে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে যেভাবে হিংসা বৃদ্ধি পেয়েছিল বাংলাদেশে এক প্রকার বন্ধই করা হতো ইলিশ মাছ আমদানি। তাই গতকাল থেকে আপাতত বন্ধ বাংলাদেশি ইলিশ।

দোকানদাররা জানিয়েছেন, যেভাবে অর্ডার করেছিলাম হয়তো দু তিন দিনের মধ্যে কয়েকটা ইলিশ ভারতের ঢুকবার কথা ছিল। তবে তা আপাতত বন্ধ রাখা হলো। আপাতত হিংসার দিকে নজর রাখছি আমরা। এভাবে হিংসা ছড়িয়েছে খুব সাধারণ ব্যাপার নয়, এত তাড়াতাড়ি থেমে যাওয়া, তাই ইলিশ মাছের আমদানি করে আপাতত ঝামেলার মধ্যে যেতে চাই না আমরা বর্তমানে ভারতীয় ইলিশের চাহিদাও খারাপ নয় তাই আপাতত ভারতীয়দের এপার বাংলার ইলিশ খেয়েই সন্তুষ্ট থাকতে হবে।

যদি সময় ভালো হয় আবার সবকিছু ঠিক হয়ে যায় সবাই আমরা আবার আমদানির করবার কথা চিন্তা করব। তবে আপাতত বন্ধ বাংলাদেশি ইলিশ মাছের ভারতে আসা। শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবারে বাংলাদেশী ইলিশের চাহিদা ছিল রেকর্ড পরিমাণ, তাই ইলিশ মাছ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় হতাশ দুপক্ষই। জানা গেছে পরিস্থিতির দিকে নজর রেখেই আগামী দিনে ইলিশ মাছ আমদানির কথা ভাবা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত