Bengali Serial: মায়ের সাথে ছেলে ফুলসজ্জার খাটে? চরম ট্রোলড “বাংলা সিরিয়াল”

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার চরম কটাক্ষের মুখে এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক। সদ্য জি বাংলাতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। সেই ধারাবাহিকের গল্প ঘিরে চরম কটাক্ষের মুখে পরতে হল সিরিয়ালটিকে। মায়ের সাথে ছেলে ফুলসজ্জার খাটে? হ্যা এমনই এক দৃশ্য ধরা পড়ল সেই ধারাবাহিকে।

আরও পড়ুনঃ পাঁচ রাশির ভাগ্য বদলাতে চলেছে, জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসছে

যা এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। যার জেরে নেটিজেনদের রোষের মুখে এই ধারাবাহিক। প্রোমো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেশ জোরাল। প্রোমোটিতে দেখা গেছে গল্পের নায়িকা শিমূল বৌভাতের রাতে তার বরের জন্য একটি সোনার আংটি উপহার হিসেবে এনেছে। কিন্তু অন্যদিকে তার পর তার জন্য কোন উপহারই আনেননি।

kar

এই অবধি যদিও ঠিক ছিল কিন্তু এরমধ্যেই হটাৎ করে আগমন ঘটে শাশুড়ির। এরপর ফুলসজ্জার ঘরে ঢুকে হঠাৎ করেই তার বুকে ব্যাথা শুরু হয়ে যায়। এবং তিনি বুকে হাত দিয়ে শুয়ে পরে। বিছানায়। এরপর ছেলে গিয়ে তার পাশে মাকে জড়িয়ে শুয়ে পড়ে। আর বৌ রাত কাটায় সোফাতে।

মায়ের সাথে ছেলে ফুলসজ্জার খাটে? আর বৌ রাত কাটায় সোফাতে!

100957100

এই ঘটনায় সামাজিক মাধ্যম ছেয়ে গিয়েছে কটু মন্তব্যে। সেই প্রোমো ঘিরে নেটিজেনরা কমেন্টের বন্যা বয়ে বয়িয়ে দিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন “এগুলোই তো TRP-র টানে, ভাল সিরিয়াল অন্য রকম সিরিয়াল কাকিমা মাসিমা রা দেখে না, এরকম কুৎসিত নোংরামি মানসিকতা যুক্ত সিরিয়াল দেখাই বাংলার দর্শক দের রুচি, যেখানে চাহিদা আছে সেখানে যোগান আছে। লেখক লেখিকা পরিচালক কে দোষ দিয়ে লাভ কি?” আর একজন লিখেছেন “এটা কোনো গল্প?? মায়ের সাথে ছেলে ফুলসজ্জার খাটে?? এসব দেখে কি শিখবে সমাজ?? কার চিন্তা ভাবনা এত জঘন্য??”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর