ফের ফেডারেশন ও প্রযোজকের দ্বন্দ্বে, বন্ধ হতে পারে সিরিয়ালের শ্যুটিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফেডারেশন ও প্রযোজকের দ্বন্দ্বে টলিপাড়ায় ফের তৈরি হয়েছে শ্যুটিং জট। আশঙ্কা, সমস্যার সমাধান না হলে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বাংলা ধারাবাহিকের শ্যুটিং। দীর্ঘ লকডাউনের পর সম্প্রতি ছন্দে ফিরেছে টলিপাড়া।

আরও পড়ুনঃ ফের করোনার সংক্রমণ আইপিএলে, আক্রান্ত হায়দ্রাবাদের তারকা ক্রিকেটার

ফের ফেডারেশন ও প্রযোজকের দ্বন্দ্বে, বন্ধ হতে পারে সিরিয়ালের শ্যুটিং

সব ধারাবাহিকের শ্যুটিংই চলছে নিয়মিত। আর এর মধ্যেই আবার পারিশ্রমিক বৃদ্ধিসহ একাগুচ্ছ দাবি নিয়ে মতোবিরোধ তৈরি রয়েছে দুই সংগঠনের মধ্যে। অভিযোগ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের সেটে সময়মতো পারিশ্রমিক না মেলার জেরে সমস্যা দেখা দিচ্ছে।

ফের ফেডারেশন ও প্রযোজকের দ্বন্দ্বে, বন্ধ হতে পারে সিরিয়ালের শ্যুটিং
বন্ধ হতে পারে সিরিয়ালের শ্যুটিং

সময়মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক না ঢোকার জেরে সাময়িকভাবে বন্ধও ছিল একটি ধারাবাহিকের কাজ।যার উপযুক্ত সমাধান খুঁজতে আগামী শনিবার অন্তর্বতী বৈঠকে বসতে চলেছে ফেডারেশন। দীর্ঘদিনের লকডাউনে অনিশ্চয়তার জীবন কেটেছে অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলীদের।

ফের ফেডারেশন ও প্রযোজকের দ্বন্দ্বে, বন্ধ হতে পারে সিরিয়ালের শ্যুটিং

যদিও এবারের লকডাউনে পথ দেখিয়েছিল ‘শুট ফ্রম হোম’। এরপর নিউ নর্মালে ভালো ভাবেই চলছিল শুটিং। কিন্তু হঠাত্ই এই সমস্যা মাথা চারা দেবার পর ফের আশঙ্কার কালো মেঘ টলিপাড়ার আকাশে। শিল্পী থেকে কলাকুশলী সবার মধ্যেই আশঙ্কা, আবার কি তাহলে বন্ধ হচ্ছে কাজ?

ফের ফেডারেশন ও প্রযোজকের দ্বন্দ্বে, বন্ধ হতে পারে সিরিয়ালের শ্যুটিং

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন