Bangla Pokkho: রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে নামল বাংলা পক্ষ। বৃহস্পতিবার রবীন্দ্রসদন চত্বর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে হাঁটেন বাংলা পক্ষের কর্মী সদস্যরা। মিছিলের নেতৃত্বে ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। ১৪ই সেপ্টেম্বরকে ‘কালো দিন’ হিসাবেও ঘোষণা করেছে বাংলা পক্ষ।

আরও পড়ুনঃ রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন

বাংলা পক্ষের মতে, ১৪ই সেপ্টেম্বর একটি কালো দিন৷ বাংলা সহ সমস্ত অ-হিন্দি ভাষার দ্বিতীয় শ্রেণীর হওয়ার দিন। কেন্দ্র সরকার হিন্দি ভাষার ব‍্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে শুধু না, হিন্দি ভাষা চাপিয়ে দিতে আজকের দিনটিকে বেছে নিয়েছে। এক পক্ষকাল ধরে সব কেন্দ্রীয় প্রতিষ্ঠানে “হিন্দি পক্ষ” পালনের নামে প্রশাসনিক থেকে শিক্ষা, সবস্তরেই হিন্দি ব‍্যবহার করতে উৎসাহিত বা বাধ‍্য করা হয়।

রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ
রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ

বাংলা পক্ষ মনে করে, ভারতের হিন্দিভাষী অঞ্চল থেকে যে কর আদায় হয়, তার পরিমাণ অহিন্দি জাতিগুলির এলাকা থেকে আদায় হওয়া করের থেকে অনেক কম। অথচ সেই অহিন্দি জাতির করের টাকাতেই রাষ্ট্র জুড়ে হিন্দি ভাষার জন‍্য কোটি কোটি টাকা ব‍্যয় করে উৎসব হচ্ছে। ভারতের সব অহিন্দি জাতির মতোই বাঙালি জাতীয়তাবাদী সংগঠন ‘বাংলা পক্ষ’ এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ করছে।

বৃহস্পতিবারের মিছিলে নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ‍্যাপক গর্গ চট্টোপাধ‍্যায়। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় সহ সংগঠনের প্রথম সারির একাধিক কর্মী।

রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ
রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ

মিছিল শেষে হাজরা মোড়ের পথসভা থেকে গর্গ চট্টোপাধ‍্যায় ১৪ই সেপ্টেম্বর দিনটিকে সকল অহিন্দি জাতির জন‍্য ‘কালো দিন’ আখ‍্যা দিয়ে বলেন, “আজ থেকে প্রতিটা বছর বাংলা জুড়ে ১৪ ই সেপ্টেম্বর দিনটিকে মশাল মিছিল করে কালো দিন হিসাবে পালন করবে। আমাদের টাকায় মানে অহিন্দি জাতির টাকায় অহিন্দি জাতির উপর হিন্দি চাপিয়ে দেওয়া চলবে না। বাংলা ভাষার সমানাধিকার চাই। আমরা হিন্দি বিরোধী না। আমরা হিন্দি সাম্রাজ্যবাদ বিরোধী। আমরা হিন্দি সাম্রাজ্যবাদের নখ -দাঁত উপড়ে দেব। আমরা সকল অহিন্দি জাতি একসাথে লড়াই করছি, লড়াই আরও জোরদার হবে।”

রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ
রাজ্যে হিন্দি দিবস পালনের বিপক্ষে মশাল হাতে রাজপথে বাংলা পক্ষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত