নজরবন্দি ব্যুরোঃ ৭২ লক্ষ টাকা খরচ করে নকল ফলোয়ার্স। এভাবেই বাদশা তাঁর মিউজিক ভিডিওর ভিউজ বাড়িয়েছেন বলে অভিযোগ। দীপিকা এবং প্রিয়াঙ্কার পর এবার অভিযগের নিরিখে একসারিতে বসলেন সিঙ্গার বাদশা! কিছুদিন আগে ফেক ফলোয়ার এর মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর অভিযোগ উঠেছিল বলিউডের দুই নায়িকা দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া এর বিরুদ্ধে। যদিও তারা এ বিষয়ে মুখ খোলেননি। এবার ফেক ফলোয়ার বাড়ানোর ঘটনায় সামনে এল বাদশার নাম। বাদশার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি ৭২ লক্ষ টাকা দিয়ে নকল ফলোয়ারের মাধ্যমে তার মিউজিক ভিডিওর ভিউজ বাড়িয়েছেন। মুম্বাই পুলিশের কাছে বাদশা অভিযোগ স্বীকার করেছেন।
আরও পড়ুনঃ দেশে মৃত্যুহার ঘন্টায় ৪২! দিনে ১০ লক্ষ টেস্টের টার্গেট নিল ICMR


৭২ লক্ষ টাকা খরচ করে নকল ফলোয়ার্স। জানা যাক এই ফেক ফলোয়ার্স জিনিসটি কি। আসলে এই ফেক ফলোয়ার(fake followers) সংখ্যার জন্যই তাদের কাছে ছবি, ভিডিও লাইক বেশি হয়। যার প্রভাব সরাসরি ব্র্যান্ড এনডোর্সমেন্ট উপর পরে। কিন্তু অনেক তারকাই নিজের ছবি পোস্ট করলেও প্রায় সকলেরই সোশ্যাল মিডিয়া ম্যানেজার রয়েছেন। কিছু এজেন্সি রয়েছে যারা নকল প্রোফাইল তৈরি করে এবং তা এমনভাবে তৈরি করা হয় যাতে কেউ বুঝতে না পারে। তারকারা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এই ফেক প্রোফাইল গুলো কেনেন।
আরও পড়ুনঃ শাহরুখের অফিস কোয়ারেন্টাইন সেন্টার থেকে পরিণত হল ICU সেন্টারে।
গতবছর বাদশার মিউজিক ভিডিও ‘পাগল হ্যায়’ মুক্তি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭.২ কোটি ভিউজ পায়, যা রেকর্ড। এরপরই নাকি বাদশার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। রবিবার মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার নন্দকুমার ঠাকুর বলেন যে, গায়ক বাদশা স্বীকার করেছেন যে তিনি রেকর্ড তৈরি করার জন্য একটি এজেন্সিকে ৭২ লক্ষ টাকার বিনিময় তার অ্যালবামে ভিউজ বাড়িয়েছেন। যদিও শনিবার বাদশা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তার উপর করা সমস্ত অভিযোগ মিথ্যা।











