Darjeeling Toy Train: পর্যটকদের জন্য খারাপ খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল টয় ট্রেন পরিষেবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রবল ধস আর বৃষ্টির জেরে বন্ধ হল দার্জিলিংয়ের টয় ট্রেন। তার জেরে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা। এমনটাই জানা গিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে। গত কয়েকদিনের বৃষ্টিতে রংটং ও তিনধারিয়ার মধ্যে ভূমিধসের কারণে একটি টয় ট্রেনের ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: পেটিএম, ক্যাশফ্রি সহ একাধিক সংস্থার অফিসে ED হানা, উদ্ধার ১৭ কোটি

যদিও এদিন শিলিগুড়ি থেকে ২৭ জন যাত্রীর বুকিং ছিল টয় ট্রেনে। লাইনের মাঝে ধস নামায় একেবারে শেষ মুহূর্তে বুকিং বাতিল করে দেওয়া হয় বলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে।অন্যদিকে, এদিন সকালেই যাত্রী নিয়ে দার্জিলিং থেকে রওনা দিয়েছিল টয় ট্রেনটি। রংটং-তিনধারিয়ার মাঝে ধস নামায় যাত্রীদের মাঝপথেই নামিয়ে দেওয়া হয়। ফলে বিপাকে পড়েন তারা।লাইন পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ।

পর্যটকদের জন্য খারাপ খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল টয় ট্রেন পরিষেবা
পর্যটকদের জন্য খারাপ খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল টয় ট্রেন পরিষেবা

পর্যটকদের জন্য খারাপ খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল টয় ট্রেন পরিষেবা

25 3

ইতিমধ্যেই দার্জিলিংয়ের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের আশংকা, অবিলম্বে ধস মেরামতের কাজ শুরু না করা হলে আরও বড় ক্ষতি হতে পারে ৷ বাসিন্দারা জানিয়েছেন, ধসের খবর পাওয়ার পরই এলাকার জনপ্রতিনিধি এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে গিয়েছেন ৷ তাঁরা সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷ কিন্তু ধসের জেরে পরিষেবা বাতিল করে দেওয়া হয় সাময়িক। তাই ঘুরতে এসে একপ্রকার হতাশ হয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন