চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, ‘মনের কথার’ লম্বা পোস্ট বাবুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, আসানসোলের অনেকেই হয়তো কখনো সখনোর বকুনি মনে রাখতে গিয়ে ভুলে গিয়েছে অনেক স্মৃতি। শুক্র সকালে নিজের ফেসবুক ওয়ালে লম্বা পোস্ট করে এসব কথাই লিখেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ দশ জনপদের বৈঠক এফেক্ট, বিরোধী দলের মিটিংএ এল তৃণমূল

দিন কয়েক ধরেই সুর বদলে যাচ্ছে গায়ক বাবুলের গলার। আগের মতো গলায় মমতা বিরোধী ঝাঁঝ নেই। বরং নীচু সুরে ফিরছেন পুরানো অভ্যাসে। গান গাইছেন, গান নিয়ে আলোচনা করছেন। নিজের পোস্টে অন্যের কমেন্ট দেখে তার উত্তরে লম্বা পোস্ট দিচ্ছেন, কখনো বা শুধিয়ে বসছেন জনগন বলুক কী করা উচিত তাঁর, কখনো আবার নিজেই উত্তর দিছেন সকলের মানুষের কাছে ভালো হতে চাননা তিনি।

দিএন দিএন বাবুলের এই বদলতি রুপ দেখে অবাক অনেকেই। গতকাল ফেসবুকে পোস্ট করা বাবুলের লেখা ছড়িয়ে পোড়েছিল ব্যাপক ভাবে। নিজের জীবন, রাজনীতি সব মিলিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন আসানসোলের সাংসদ। আজ সেই লেখার কমেণ্টের উত্তর দিতে ফের লিখে ফেললেন লম্বা এক লেখা।

ভালো খারাপ সব কমেন্ট পড়ে সময় বের করে বাবুল লিখেছেন, প্রচুর কমেন্ট পড়লাম.. নিজে যখন কিছু লিখি, নিজের তাগিদেই যতগুলো পারি কম্মেন্ট পড়ি ! In fact in most cases, সব কয়েকটাই পড়ি ! কে কি ভাবছেন বা লিখেছেন, পজিটিভ আর নেগেটিভ যাই হোক না কেন, সেটাই যদি জানার চেষ্টা করলাম তাহলে তাহলে আর লিখে লাভ কি? আপনাদের মধ্যে অনেকেই আমার জন্য আপনাদের কতটা সময় ব্যয় করে সুদীর্ঘ কমেন্ট লিখেছেন | তাতে ভালো খারাপ প্রশংসা, কড়া সমালোচনা, সবই আছে – সবটাই মন থেকে গ্রহন করলাম !”

চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, 'মনের কথার' লম্বা পোস্ট বাবুলের
চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, ‘মনের কথার’ লম্বা পোস্ট বাবুলের

তবে সব থেকে বেশি জল্পনা তৈরি করেছে পরের অনুচ্ছেদে লেখা সাংসদের লেখনী, তিনি সাফ লিখেছেন সকলকে খুসি করা সম্ভব নয় তাঁর, কিন্তু ‘সবাইকে’ খুশী করার রাজনীতি তো করিনি | Possible নয়, চেষ্টাও করিনি | তাই কিছু মানুষ নিশ্চয়ই আছেন যাদের সঙ্গে হয়তো ভালো ব্যবহার করতে পারিনি, ভালো হতে পারিনি বা বকাবকি করেছি, রাগ চেঁচামিচি করেছি, তাঁরাও লিখেছে – আসানসোল থেকে কয়েকজন চেনা মুখও লিখেছে | বুঝেছি তাদের মধ্যে কেউ কেউ আমার রাগ/বকা বা কোনো ভুল ‘মনে’করে’ মনে রেখেছে  কিন্তু তাদেরই সঙ্গে ঘরে বসে simple ‘চা-শিঙাড়া-মুড়ির’ আড্ডা মেরেছি বা কাদা মাঠে ফুটবলও খেলেছি সেটা মনে রাখেনি | সেটাও গ্রহণ করলাম – কোনো অনুযোগ / অভিযোগ নেই  Locked Profile থেকে কিছু disgruntled মানুষ লিখছে – নেগেটিভ, অসত্য সব অভিযোগ..

চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, 'মনের কথার' লম্বা পোস্ট বাবুলের
চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, ‘মনের কথার’ লম্বা পোস্ট বাবুলের

তারা জানে না ফুটবল মাঠে (লড়াইতে) সাত বছরে দু-তিনবার লাল কার্ড দেখলে কেউ খারাপ প্লেয়ার হয়ে যায়না | তার নিন্দা হয়, সমালোচনা হয়, suspension হয় এবং ভুল থেকে শিক্ষা নিয়ে, flak-গুলো accept করেই suspension-এর পরের ম্যাচগুলোতে আবার খেলতে হয় | আজ আমার রাজনীতিতে সাত বছর হয়ে গেলো – কিন্তু একদিন তো একদমই আনকোরা নতুন ছিলাম | কত ভুল করেছি  That’s okay – it was important for me to move on & life to go on |

তবে আপনাদের বেশিরভাগ লেখাই আমাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, আলোকিত বেশ কয়েকটা  কমেন্ট পড়ে ব্যক্তিগতভাবে জবাব দেওয়ার ভীষণ তাগিদ অনুভব করেছি – দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু সেগুলিরও ‘আবার’ বিভিন্ন রকম ব্যাখ্যা হবে  তাই…

কতজন ভুলে গিয়েছে চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও, অনুযোগ নেই, তবু বদলতি সুর বাবুলের গলায়। 

চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, 'মনের কথার' লম্বা পোস্ট বাবুলের
চা-শিঙাড়া-মুড়ির আড্ডাও মনে রাখেনি অনেকে, ‘মনের কথার’ লম্বা পোস্ট বাবুলের

. ছোট থেকেই কেউ আমাকে বুদ্ধিমান বা intelligent বললে ভালো লাগতো (obviously) কিন্তু চালু, cunning বা ধূর্ত বললে খুব খারাপ লাগতো – আজও লাগে | But then everyone is entitled to their opinion – তার সাথে আমি একমত না হলে, সেই ‘বেশিরভাগ’ locked profile-এর কমেন্ট/ভাষা কে স্বযত্নে ‘ignore’ করার চারিত্রিক দৃঢ়তা আমার আছে

শেষে ভালো থাকবেন বার্তা দিয়ে লিখেছেন ইউরস ট্রুলি, বাবুল সুপ্রিয়। গায়ক থেকে রাজনীতি, সান্মগসদ থেকে মন্ত্রীসভা আর তার পরের ছন্দপতনে মন্ত্রিসভা থেকে নামবাদ। ওয়াকিবহাল মহল বলছে তার পরেই কোনভাবে টাল খেয়েছে জীবন। নিজের রাজনৈতিক অবস্থান, বহু মানুষের নানা মত সেসব নিয়ে বেশি ভাবছেন তিনি। দিনে দিনে কমছে আগের বাবুলের গলার মমতা বিরোধী মন্তব্যের ঝাঁঝ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত