আগামী উনিশে অক্টোবর সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই দলবদল এর ধারা অব্যাহত রেখে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আসানসোলের সংসদ বাবুল সুপ্রীয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যোগ দেবার পরে পরেই তিনি জানিয়েছিলেন বিজেপি সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন। সেই কথামতো তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা কে চিঠি লিখেছিলেন।

আরও পড়ুনঃকামারহাটি তে অবৈধ প্রমোটিং নিয়ে ফেসবুক লাইভে বিস্ফোরক মদন

তৃণমূলে যোগদান এর পরেই তিনি জানিয়েছিলেন বিজেপির টিকিটে তিনি লোকসভা ভোটে জিতেছিলেন কিন্তু যেহেতু তিনি দল বদল করে তৃণমূলে এসেছেন তাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন । সেই কথামতো আগামী ১৯ অক্টোবর তিনি দিল্লি গিয়ে তার বিজেপি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে।

সেইমত লোকসভার সচিবালয় সূত্রে খবর উনিশে অক্টোবর সকাল ১১ টার সময় লোকসভার স্পিকার ওম বিড়লা বাবুল সুপ্রিয় কে সময় দিয়েছেন। আগে একাধিকবার চিঠি দিয়ে ওম বিড়লা সময় চেয়ে ছিলেন বাবুল সুপ্রিয় কিন্তু সেই সময় স্পিকার তাকে সময় দিতে পারেননি অবশেষে হাজার ১৯ অক্টোবর তিনি সেই সময় দিয়েছেন।

আগামী উনিশে অক্টোবর সাংসদ পদ ছাড়তে চলেছেন বাবুল সুপ্রিয়

আগামী উনিশে অক্টোবর সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়
পদ ছাড়বেন বাবুল

বাবুল সুপ্রিয় আগেই জানিয়েছিলেন যে দলের টিকিটে তিনি সাংসদ হয়েছিলেন সেই দল থেকে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখাটা অনৈতিক হবে যদিও বাংলায় এই রকম উদাহরণ রয়েছে।

আগামী উনিশে অক্টোবর সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন