Babul Supriyo: বাংলা সিরিয়ালে বাবুল, বন্ধুর অনুরোধে নাকি প্রথম একাদশে স্থান না পাওয়ার দুঃখে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  রাজনৈতিক জীবনের নানা বাঁক বদল, সংগীত চর্চা এসব কিছুর পর আবার অভিনয়ে ফিরতে চলেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। টলিপাড়ায় জোর গুঞ্জন, এবার বড়পর্দা ছেড়ে ছোটপর্দার নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর ক্যামেরার সামনে গায়ক-রাজনীতিক বাবুলকে নিয়ে আসার নেপথ্যে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি আর কেউ নন, ‘বন্ধু’ রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

আরও পড়ুনঃ পিতার মৃত্যুর পর তাঁর অর্জিত সম্পত্তি পাবেন কন্যা, রায় সুপ্রিম কোর্টের

খবর ছড়িয়ে পড়তেই বাবুলকে টেলিভিশনে পর্দায় নতুন ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা। কবে, কোন ধারাবাহিকের হাত ধরে বাবুলের আগমন ঘটবে, তা অবশ্য এখনও অজানা। বড় পর্দায় নায়ক হয়েছিলেন তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’-তে। ২০০৭ সালের সেই ছবিতে তাঁর নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঠিক ১৪ বছর পরে ফের নায়ক বাবুল সুপ্রিয়। এ বার ছোট পর্দায়। তাঁকে অভিনয়ে ফিরিয়ে আনছেন রাজ চক্রবর্তী। স্টার জলসায় একটি নতুন ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন বিধায়ক-পরিচালক। সেখানেই বয়স্ক নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

বাবুল থাকবেন আর গান থাকবে না, হয় নাকি? সেই দায়িত্ব সম্ভবত পালন করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। পরিচালনার দায়িত্বে কে থাকবেন? সে সব এখনও কিছুই ঠিক হয়নি। তবে ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্য লেখার জন্য নাকি মুম্বই থেকে উড়িয়ে আনা হচ্ছে জনপ্রিয় লেখক-চিত্রনাট্যকারকে। রাজ চক্রবর্তী এক্ষুণি এ বিষয়ে মুখ খুলতে নারাজ। কিন্তু টেলি পাড়া বলছে, বুধবার ধারাবাহিকের প্রাথমিক লুক সেট হয়ে গিয়েছে।

Babul Supriyo

৫১ বছরের বাবুল নির্দিষ্ট সময়ে স্টুডিয়োয় এসে রূপটান নিয়ে শট দিয়েছেন। আরও জানা গিয়েছে, অসমবয়সী প্রেম এই ধারাবাহিকের পটভূমিকায়। প্রায় একই বিষয় নিয়ে ১৯৭৪-এ বড় পর্দার জন্য পীযূষ বসু বানিয়েছিলেন ‘বিকেলে ভোরের ফুল’। ছবির কাহিনিকার কালজয়ী সাহিত্যিক সমরেশ বসু। মুখ্য অভিনেতা উত্তমকুমার, সুমিত্রা মুখোপাধ্যায়। ২০১৭-য় একই নামের একটি ধারাবাহিক জি বাংলায় জনপ্রিয় হয়েছিল। ধারাবাহিক ‘বিকেলে ভোরের ফুল’-এ অভিনয় করেছিলেন অমিতাভ ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী।

শোনা যাচ্ছে, পরিচালক তথা ঘাসফুল শিবিরের বিধায়ক রাজ চক্রবর্তী সম্প্রতি বাবুলকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সেইমতো লুকটেস্টও নাকি হয়ে গিয়েছে। রাজ পরিচালিত-প্রযোজিত একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন বাবুল সুপ্রিয়। তাঁর বিপরীতে থাকছেন ছোটপর্দার পরিচিত মুখ – ‘সাঁঝবাতি’র চারু অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায়। দু’জনেরই লুকটেস্ট হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে দ্রুতই শুরু হবে শুটিং।

বাংলা সিরিয়ালে বাবুল, বন্ধুর অনুরোধে নাকি প্রথম একাদশে স্থান না পাওয়ার দুঃখে?

বাংলা সিরিয়ালে বাবুল, বন্ধুর অনুরোধে নাকি প্রথম একাদশে স্থান না পাওয়ার দুঃখে?
বাংলা সিরিয়ালে বাবুল, বন্ধুর অনুরোধে নাকি প্রথম একাদশে স্থান না পাওয়ার দুঃখে?

যদিও গোটা প্রজেক্টটি নিয়ে বাবুল সুপ্রিয় কিংবা রাজ অথবা ধারাবাহিকের নায়িকা দেবচন্দ্রিমা – কেউই কিছু বলতে চাননি। তবে সূত্রের খবর, অসমবয়সী প্রেমের কাহিনী নিয়ে আসছে বাবুল-দেবচন্দ্রিমার এই ধারাবাহিক। আর গায়ক বাবুল যখন নায়ক, তখন গানের বৈচিত্র্য তো থাকবেই। সবমিলিয়ে, ছোটপর্দার নতুন কাহিনীতে নতুন একটি জুটি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত