হকার উচ্ছেদে মমতাকে সাহায্য করবেন অভিজিৎ! কী বললেন তমলুকের সাংসদ?

তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা। এরপরেই সেই অভিযোগ খতিয়ে দেখতে ওই এলাকার স্টল পরিদর্শনে যান অভিজিৎ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার হকার উচ্ছেদে সরব হলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা। এরপরেই সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় ওই এলাকার স্টল পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৫ লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি করা হচ্ছে। এক এক জনের ছটি থেকে দশটি করে স্টল। অথচ যাঁরা ওইখানে স্টল হওয়ার আগে থেকেই ব্যবসা করত, তাঁদের আশ্বাস দেওয়ার পরেও কোনো স্টল দেওয়া হচ্ছে না। এই অভিযোগ উঠতেই ওই এলাকার স্টল পরিদর্শনে যান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

হকার উচ্ছেদে মমতাকে সাহায্য করবেন অভিজিৎ! কী বললেন তমলুকের সাংসদ?

এরপর সাংবাদিকদের মুখোমুখি অভিজিৎ বলেন, “এখানে বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁরা এক্ষুনি সাবধান হয়ে যান। না হলে সব স্টল ভেঙে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গায় ঘরবাড়ি হলে তা ভাঙা হবে। এবিষয়ে আমি নিজে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলব আপনি যা ঘোষণা করেছেন তা করুন। যদি না করেন তার পরে আমি ব্যবস্থা নেব।” এদিন এলাকার মানুষদের সঙ্গে এবং স্টল নিয়ে কথা বলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

হকার উচ্ছেদে মমতাকে সাহায্য করবেন অভিজিৎ! কী বললেন তমলুকের সাংসদ?

হকার উচ্ছেদে মমতাকে সাহায্য করবেন অভিজিৎ! কী বললেন তমলুকের সাংসদ?

প্রসঙ্গত, কিছুদিন আগে নবান্নে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে সরকারি জমি জবরদখল নিয়ে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায় চাপান পুলিশ থেকে শুরু করে এলাকার স্থানীয় নেতা ও কাউন্সিলরদের ওপর। তার পরেই তৎপর হয়ে প্রশাসন। সরকারি জমি দখলমুক্ত করতে চালনো হয় বুলডোজার। রাজ্য জুড়ে ফুটপাত দখল মুক্ত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এই আবহেই এবার তমলুকের একটি বাজারে গিয়ে জবরদখল করা স্টল মালিক দের হুঁশিয়ারি দেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত