করোনার প্রভাবে মানুষের গড় আয়ু কমেছে ১৮ মাস! রিপোর্ট প্রকার করল WHO

WHO: সমীক্ষা অনুসারে বিশ্বব্যাপী আয়ু ১.৮ বছর কমে গিয়ে ৭১.৪ বছরে এসে দাঁড়িয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সারা বিশ্বে এ শতাব্দীর সবচেয়ে বড় মহামারী করোনার প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যে। এর প্রভাবে কমে গেছে সারা বিশ্বের গড় আয়ু। করোনা ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে মানুষের গড় আয়ু অন্তত ১৮ মাস হ্রাস পেয়েছে। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। সংস্থাটি আরও বলেছে যে কোভিড-১৯ এর কারণে, আয়ুর স্থিতিশীল বৃদ্ধির প্রবণতা এবং জন্মের সময় সুস্থতার আয়ু একে অপরের একেবারে বিপরীত হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ স্কুলে আরও বাড়ল গরমের ছুটি, ঠিক কবে খুলবে স্কুল?

করোনার প্রভাবে মানুষের গড় আয়ু কমেছে ১৮ মাস! রিপোর্ট প্রকার করল WHO
করোনার প্রভাবে মানুষের গড় আয়ু কমেছে ১৮ মাস! রিপোর্ট প্রকার করল WHO

সমীক্ষা অনুসারে বিশ্বব্যাপী আয়ু ১.৮ বছর কমে গিয়ে ৭১.৪ বছরে এসে দাঁড়িয়েছে। যা ২০১২ সালের পর্যায়। অর্থাৎ কোভিডের কারণে মানবসমাজ এক দশক পিছিয়ে পড়েছে। সমীক্ষা অনুসারে, ২০২১ সালে একজন সুস্থ ব্যক্তির গড় বয়স ১.৫ বছর কমে ৬১.৯ বছর হয়েছে। গত শুক্রবার নিজেদের স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

who1

গবেষণার বিষয়ে WHO-র ডিরেক্টর জেনারেল টেড্রোস বলেছেন যে জেনিভায় চলমান বিশ্বব্যাপী মহামারী সুরক্ষা চুক্তির গুরুত্ব বোঝার জন্য এই পরিসংখ্যান যথেষ্ট। বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্য হল জনগণকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগকে উৎসাহিত করা এবং সমস্ত দেশের মধ্যে সমতা প্রচার করা।

করোনার প্রভাবে মানুষের গড় আয়ু কমেছে ১৮ মাস! রিপোর্ট প্রকার করল WHO

who2

তিনি আরও বলেন, শিগগিরই আমাদের সদস্য রাষ্ট্রগুলোর একটি মহামারী নিরাপত্তা চুক্তিতে আসা উচিত, সে বার্তাই দিচ্ছে গড় আয়ু হ্রাস পাওয়ার এই তথ্য। এমন একটি চুক্তিতে আসা উচিত যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে। উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে, মানুষের গড় আয়ুর ওপর যে গভীর প্রভাব রেখে গেছে করোনা মহামারী, তা বিগত ৫০ বছরে অন্য কোনো রোগের ক্ষেত্রে ঘটেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত