প্রধামন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠকে হামলা,সাত’সকালেই ধুন্ধুমার নন্দীগ্রাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রধামন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠকে হামলা, বাংলার বুকে কার্যত ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চালাচ্ছে সব দল। কেউ কাউকে বিনা দ্বন্দ্বে ছাড়ছেন না একটা সভা মিছিলও। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যেকোনো সভা মিছিলের শুরুতেই কোনো না কোনো ধরনের অপ্রীতিকর খবর উঠে আসছেই। কখনো নিশানায় বিরোধী দল, তো কখনো প্রকাশ্যে আসছে আদি – নব্যের গোষ্ঠী কোন্দল। আর এই পরিস্থিতিতেই বাংলায় হতে চলেছে ২১ এর নির্বাচন।আজ রবিবার হলদিয়া তে পেট্রোকেমিক্যাল কর্পোরেশনের একটি অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনেই ধুন্ধুমার নন্দীগ্রাম।

আরও পড়ুনঃ ১০ বছরের শীতলতম ফেব্রুয়ারি গড়ছে বঙ্গ-শীত,বৃষ্টির সম্ভাবনা আজও

নন্দীগ্রামের কমলপুর বিজেপির প্রস্তুতি সভায় কার্যত ভাঙচুর চলেছে। এবং নিশানায় তৃণমূল। বিজেপির অভিযোগ নরেন্দ্র মোদীর সভায় যাত্রার জন্য স্থানীয় দলীয় কর্মীদের বৈঠক চলছিল। সেখানে হটাত লাঠি ঝাঁটা রোড নিয়ে চলে হামলা। এই অতর্কিত আক্রমণে আহত হয়েছেন ৫ জন বিজেপি কর্মী। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে তমলুক জেলা হাসপাতালে ভর্তি তাঁরা।

প্রধামন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠকে হামলা,হামলার পরই হামলাকারীদের শনাক্তকরণে নামে বিজেপি। বিজেপির বক্তব্য তৃণমূল এই হামলা চালিয়েছে, এমনকি বিজেপির তরফে থানায় দায়ের করা হয়েছে অভিযোগও। দিলীপ ঘোষ জানিয়েছেন ” এসব ঘটনার জন্য দায়ী তৃণমুল। মুখ্যমন্ত্রী, তৃণমুলের যুবনেতা সকলে ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবো, বুঝে নেবো বলছেন সভা মঞ্চ থেকে, এসব তারই পরিণতি।” অন্যদিকে তৃণমূল জানিয়েছেন বিজেপির আদি – নব্যার কোন্দলের প্রতিচ্ছবি এই ঘটনা। দেশের প্রধানমন্ত্রী রাজ্যের আসার আগে তারই সভা প্রস্তুতি ক্ষেত্রে এই দ্বন্দ্ব প্রভাব ফেলতে পারে রাজনীতির ময়দানে বলে মনে করছেন অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন