Ashoke Bhattacharya: যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোক কাজ করছে, পরেশকে কটাক্ষ অশোকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাজিরা এড়িয়ে এখন বেপাত্তা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ‘নিখোঁজ’ মন্ত্রীর খোঁজে পোস্টার নিয়ে বেরিয়েছে বাম ছাত্র সংগঠন। এবার সেই ঘটনায় তৃণমূলকে একহাত নিলেন সিপি(আই)এম নেতা অশোক ভট্টাচার্য। যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোক কাজ করছে কটাক্ষ প্রাক্তন মন্ত্রীর।

আরও পড়ুনঃ Raj Kundra: পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

এদিনি তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় এসে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে। একজন মন্ত্রী ট্রেন থেকে নেমে পালিয়ে যাচ্ছে এর থেকে খারাপ ঘটনা বাংলায় কেউ দেখেছে কি? সারা বাংলার মানুষ দেখছে কি ঘটনা ঘটে চলেছে বাংলার মাটিতে।যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোকেরা কাজ করছে।এসব সম্ভব শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আমলেই।

No photo description available.

তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বাম নেতার মন্তব্য, গতকাল যে ঘটনা ঘটল বাংলার মানুষ হিসাবে ভাবতে লজ্জা করছে।গোটা বাংলার মানুষের কাছে এটা একটা নিন্দনীয় এবং লজ্জার ঘটনা।আমি চাই অবিলম্বে দোষীরা শাস্তি পাক।যাতে বাংলার মানুষ দেখে কিছুটা হলেও শান্তি পাবে।যোগ্যরা রাস্তায় বসে আন্দোলন করছে, আর অযোগ্যরা এখন মোটা মাইনের টাকা গুনছে।

উল্লেখ্য, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে রাত ৮ টার মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, প্রভাব খাটিয়ে নিয়োগ তালিকায় নাম না থাকলেও নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরী পাইয়ে দেন শিক্ষা প্রতিমন্ত্রী। সেই নির্দেশের সময় উত্তরবঙ্গে ছিলেন মন্ত্রী পরেশ। সেই রাতেই পদাতিক এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পদাতিক এক্সপ্রেস শিয়ালদহে পৌঁছলেও উপস্থিত হলেন না মন্ত্রী।

যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোক কাজ করছে, বিস্ফোরক বাম নেতা 

যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোক কাজ করছে, বিস্ফোরক বাম নেতা 
যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য লোক কাজ করছে, বিস্ফোরক বাম নেতা 

শোনা যায়, বর্ধমানে মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে নেমে যান তিনি। সারাদিন সার্কিট হাউজে থাকলেও বিকেলের পর থেকে মন্ত্রীর আর খোঁজ মেলেনি। সিবিআইয়ের হাজিরা এড়িয়ে আদালত অবমাননা করেছেন মন্ত্রী। সেই অভিযোগ ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে মামলাকারী। ফলে আরও জটিলতা বাড়তে চলেছে মন্ত্রীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন