6th ফেব্রুয়ারি, 2026 (শুক্রবার) - 4:16 অপরাহ্ন
25 C
Kolkata

‘ভাতা নয়, বেতন চাই’— খুশি নন আশাকর্মীরা, স্বাস্থভবনের সামনে ধুন্ধুমার

ভাতা বাড়লেও স্থায়ী বেতনের দাবিতে অনড় আশাকর্মীরা। ১১ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড করে আটকাল পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধি ও মাতৃত্বকালীন ছুটির ঘোষণা সত্ত্বেও ক্ষোভ কাটল না আশাকর্মীদের। ‘কল্পতরু’ বাজেটেও নিজেদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ তুলে শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে পথে নামলেন তাঁরা। পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়া হলেও অবস্থান বিক্ষোভে অনড় থাকলেন আশাকর্মীরা। তাঁদের স্পষ্ট বার্তা—ভাতা নয়, স্থায়ী বেতন চাই, আর দাবি নিয়ে প্রতিনিধিদলকে স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।

রাজ্য বাজেটে আশাকর্মীদের ভাতা এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মাতৃত্বকালীন ১৮০ দিনের ছুটির ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এই ঘোষণা তাঁদের দাবি পূরণে যথেষ্ট নয় বলেই মত আন্দোলনরত কর্মীদের।

তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা মাসে ১৫ হাজার টাকা স্থায়ী বেতনের দাবি জানিয়ে আসছেন। সেই দাবি অযৌক্তিক নয় বলেই দাবি আশাকর্মীদের।

শুক্রবার নিজেদের ১১ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে জড়ো হন তাঁরা। কিন্তু সেখানে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। তবুও বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান এবং প্রতিনিধিদলকে স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবি তোলেন।

আশাকর্মীদের এই আন্দোলনকে ঘিরে স্বাস্থ্যভবনের সামনে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading