টলিউড কে যা দিয়েছেন মমতা ততটা হলিউডকেও কেউ দেয়নি! মন্তব্য অরূপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টলিউড কে যা দিয়েছেন মমতা ততটা হলিউডকেও কেউ দেয়নি! একাধিক টলি তারকার বিজেপি যোগে মন্তব্য করলেন অরূপ বিশ্বাস! এদিকে অনেক জল্পনার পর হিরণ চট্টোপাধ্যায় নামখানায় অমিত শাহর মঞ্চেই বিজেপিতে যোগ দিলেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিনেতার গলায় উত্তরীয় পরিয়ে তাঁর হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন। অভিনেতা হিরণ মঞ্চেই অমিত শাহর পা ছুঁয়ে নমস্কার করেন। একের পর এক অভিনেতার বিজেপিতে যোগদানের বিষয়ে মুখ খুললেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুনঃ কমপক্ষে ২৫০! অভিষেক জানালেন মমতা সরকারের হ্যাট্রিক শুধু সময়ের অপেক্ষা।

গতকাল বুধবার কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, শর্মিলা ভট্টাচার্য-সহ টলিউডের একঝাঁক তারকা। মন্ত্রী অরূপ বিশ্বাস এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “অভিনেতারা কে কোথায় কেন যাচ্ছেন জানা নেই। কী বাঁচাতে যাচ্ছেন, বলতে পারব না। মমতা বন্দ্যোপাধ্যায় যা টলিউডের জন্য করেছেন, হলিউডেও কেউ করেনি। তবে যাঁরা যাচ্ছেন তাঁরা ফিরেও আসবেন।”

অভিনেতা হিরণ একসময় সক্রিয়ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকী তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি পদেও ছিলেন বেশ কিছুদিন। নিজের দলত্যাগ ও বিজেপিতে যোগদান প্রসঙ্গে অভিনেতা জানান, বাংলা থেকে অলক্ষ্মী বিদায়ই তাঁর আসল লক্ষ্য।

আর সেই স্বপ্ন নিয়েই ২০১৪ সালে একটা দলে যোগ দিয়েছিলেন। ভেবেছিলেন বাংলায় পরিবর্তন হবে। কিন্তু রাস্তায় শুধু নীল-সাদা রং ছাড়া আর কিছুই হয়নি বলেই হতাশ হয়েছেন।এবার আর শুধু প্রচার নয়, মানুষের কাজ করতে চান বলেই জানিয়েছিলেন বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন