Upper Primary: ইন্টারভিউয়ের পরে নিয়োগ হবে তো? ৮ বছরের অপেক্ষার পর প্রশ্ন চাকরি প্রার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ আট বছর ধরে অপেক্ষা। শুক্রবার ইন্টারভিউতে বসার সুযোগ পেলেন ১৫৮৫ জন চাকরি প্রার্থী। দীর্ঘ সময়ের পর ইন্টারভিউয়ের সুযোগ পেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য, ইন্টারভিউয়ের পরে নিয়োগ হবে তো?

আরও পড়ুনঃ Aparna Sen: গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার, সরব অপর্ণা সেন

এদিন চাকরি প্রার্থীরা এপিসি ভবনে উপস্থিত হয়েছেন ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। তাঁদের বক্তব্য, এর আগে তাঁদের পরীক্ষা হয়েছিল এমনকি ইন্টারভিউ হয়েছিল। প্যানেলে নাম থাকলেও ২০১৯ সালে প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল। পরে ফের প্যানেলে নাম এলেও নম্বর কম এসেছিল। সেটাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। এখন আদালতের নির্দেশে নিয়োগের আশায় রয়েছেন তাঁরা।

ইন্টারভিউয়ের পরে নিয়োগ হবে তো? প্রশ্ন চাকরি প্রার্থীদের 
ইন্টারভিউয়ের পরে নিয়োগ হবে তো? প্রশ্ন চাকরি প্রার্থীদের 

আদালতের নির্দেশ পাওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দেন চলতি মাসের ২১, ২২, ২৮, ২৯ তারিখ এবং নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত হবে ইন্টারভিউয়ের প্রক্রিয়া। এই ১৫৮৫ জনের নাম হলফনামায় ছিল বলে জানিয়েছেন তিনি।

ইন্টারভিউয়ের পরে নিয়োগ হবে তো? প্রশ্ন চাকরি প্রার্থীদের 

ইন্টারভিউয়ের পরে নিয়োগ হবে তো? প্রশ্ন চাকরি প্রার্থীদের 
ইন্টারভিউয়ের পরে নিয়োগ হবে তো? প্রশ্ন চাকরি প্রার্থীদের 

কমিশনের চেয়ারম্যানের কথায়, ইন্টারভিউয়ের পর সমস্ত নম্বর দেখে নিয়োগ হবে। তবে ইন্টারভিউ দিলেই নিয়োগ হবে কি না, এটা বলা যায় না বলে জানিয়েছেন তিনি। মোট কতজন যোগ্য প্রার্থী সেটা দেখেই নিয়গ হবে বলেই জানিয়েছেন তিনি। তবে যেভাবে বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি পাহাড় গড়েছে, সেখানে নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন