নজরবন্দি ব্যুরোঃ সরকারের মতের বিরুদ্ধে মত প্রকাশ ‘দেশদ্রোহ’ নয়, আজ এই কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। ঘটনা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে এক ব্যক্তির পিটিশন দাখিল করেছিলেন আদালতে।
আরও পড়ুনঃ তাপসী, অনুরাগ কাশ্যপ সহ একধিক তারকার বাড়িতে হানা আয়কর দপ্তরের।
আর সেই পিটিশনের বিরুদ্ধে এই রায় দিয়েছে আদালত। ১৯ সালে কাশ্মীর থকে ৩৭০ ধারা তুলে দেবার পর তা নিয়ে মন্তব্য করেছিলেন ফারুক আবদুল্লা। এমন কি এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গুপকার সমিতিও তৈরি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার পরেই এক ব্যক্তি ফারুকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন।
সেখানে তিনি বলেন ‘কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে ‘দেশদ্রোহ’-এর মতো অপরাধ করেছেন ফারুক। তিনি আবেদনে এও বলেন, জম্মু এবং কাশ্মীরে ফের ৩৭০ ধারা চালু করার জন্য ফারুক চীন এবং পাকিস্তানের সাহায্য চেয়েছেন’।
এই ঘটনায় ঐ ব্যক্তির পিটিশন খারিজ করে বিচারপতি বলেন সরকারের মতের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করা কখনোয় ‘দেশদ্রোহ’ নয়। আর ঐ অভিযোগকারী যা অভিযোগ করেছিলেন তার স্বপক্ষে তিনি কোন প্রমাণ দিতেও পারেননি। উল্টে আদালত ঐ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ।



