জোর করে জমি দখলের চেষ্টা! চাঞ্চল্যকর অভিযোগ অপর্ণা সেনের বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় বেনামে, জোর করে জমি দখল করার অভিযোগ উঠেছে একাধিকবার। এবার এই এক ঘটনায় অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনল বোলপুরের সুরুল এলাকার বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকার।

আরও পড়ুনঃ বাংলার জন্য রেলের তরফে ১০ হাজার কোটি, ঘোষণা রেলমন্ত্রীর

- Advertisement -

অসিতবাবুর অভিযোগ অনুযায়ী, বোলপুরে সুরুল এলাকায় অপর্ণা সেনের একটি বাড়ি রয়েছে। সেখানেই দুই ছটাক জায়গা দখল করেছেন। এই মর্মে তিনি বোলপুর ভূমি রাজস্ব দফতরেও অভিযোগ জানিয়েছেন। অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়ির ভিতরেই সরকার পরিবারের দুই ছটাক জায়গা ঢুকে গিয়েছে। যা তাঁরা অভিনেত্রীকে বিক্রি করেননি।

24 18

সরকার পরিবার জানিয়েছেন, অপর্ণা সেন সেই জমির মিউটেশন করার চেষ্টা করছেন। সেই কারণেই উপযুক্ত কাগজপত্র-সহ এই পরিবার সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বোলপুরের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। জোর করে জমি দখলের এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দপ্তরে হিয়ারিং হয়। যদিও সেখানে অপর্ণা সেন উপস্থিত ছিলেন না।

25 23

- Advertisement -

জোর করে জমি দখলের চেষ্টা! চাঞ্চল্যকর অভিযোগ অপর্ণা সেনের বিরুদ্ধে

26 20

কিন্তু তাঁর হয়ে একজন প্রতিনিধি ছিলেন। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সঞ্জয় রায়ের বক্তব্য, জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন। তারপরেই মালিকদের নোটিস পাঠানো হয়। সবটা খতিয়ে দেখেই তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অপর্ণা সেন। তিনি শুধু জানিয়েছেন, বোলপুরের এই বাড়িতে ৪০ বছর ধরে তাঁর বাবা চিদানন্দ দাশগুপ্ত বাস করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর