নজরবন্দি ব্যুরোঃ বারবার সিবিআই হাজিরা এড়ানোয় পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় ফের তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুব্রতর কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ, কতদিন চলবে এই দুর্যোগ?
জানা গিয়েছে সিবিআই এর আধিকারিকরা বীরভূমে, অনুব্রতের বাড়িতে গিয়েও পৌঁছে দিয়ে আসবেন নোটিস। বুধবার বেলা ১১টার মধ্যে তাঁকে নিজাম প্যলেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে মাথাচাড়া দিয়েছে জল্পনা, এবার তাহলে কী? আবার কি তলব এড়াবেন অনুব্রত? নাকি হাজিরা দেবেন নিজাম প্যালেসে?

উল্লেখ্য সম্প্রতি এই মামলায় গত সোমবার অনুব্রতকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু হাজিরা এড়ান বীরভূমের এই দাপুটে নেতা। অসুস্থতার জন্য সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না, এ কথা রবিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান অনুব্রত।

পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রতর, ফের নোটিস CBI-র, বুধবার হাজিরার নির্দেশ

রবিবার বীরভূম থেকে কলকাতার চিনার পার্ক এলাকার বাড়িতে আসেন অনুব্রত। সোমবার সেখান থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালে যান তৃণমূল নেতা। তাঁর শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়ে দেন যে, তাঁর যে অসুস্থতা রয়েছে, তাতে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।



