‘সমকামী সম্পর্ক সমাজের কী ভালো করছে?’— মন্তব্যে বিতর্কে অনুরাধা পাড়োয়াল, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা

একটি ইউটিউব পডকাস্টে বিবাহ, পারিবারিক মূল্যবোধ এবং LGBTQ+ সম্প্রদায় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পদ্মশ্রীজয়ী সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বর্ষীয়ান সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল এবার সঙ্গীত নয়, বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে। সম্প্রতি সাংবাদিক শুভঙ্কর মিশ্রের ইউটিউব পডকাস্টে অংশ নিয়ে বিবাহ প্রতিষ্ঠান, পারিবারিক কাঠামো এবং LGBTQ+ সম্প্রদায়ের অধিকার নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বহু নেটিজেন তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গও তুলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন