মঙ্গলকোটে তৃণমূল কর্মীর খুন নিয়ে হুঁশিয়ারি অনুব্রতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলকোটে তৃণমূল কর্মীর খুন নিয়ে হুঁশিয়ারি অনুব্রতর। গতকাল বীরভূমের মঙ্গলকোটে তৃণমূল কর্মী অসীম দাস এর খুনের ঘটনায় বিজেপিকে দায়ী করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে অনুব্রত বাবু আরো বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযুক্তদের কে ধরতে না পারলে সিদ্ধান্ত নেবে দল।

আজ নিজের অনুব্রত মণ্ডল জানান, “ভোটের সময় নোংরা রাজনীতি করার জন্য ৫ জনকে পুলিশ ধরেছিল চারদিন হয়েছে ওরা ছাড়া পেয়েছে আর এসেই তৃণমূল কর্মী অসীম কে খুন করেছে। বীরভূম জেলা পুলিশ সুপারের সঙ্গে আমি কথা বলেছি আমি জানিয়েছি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরতে হবে, না হলে এই ঘটনার সিদ্ধান্ত নেবে দল”।

আরও পড়ুনঃ মুকুলের চেয়ারম্যান হওয়া ‘অষ্টম আশ্চর্য’, রাজ্যপাল পেরিয়ে রাষ্ট্রপতির কাছেও যাবেন শুভেন্দু

তিনি আরো জানান, “আমি খুনের রাজনীতি বিশ্বাস করিনা। খুনের রাজনীতি কে প্রশ্রয় দিই না। এইভাবে রাজনীতি হয় না কেউ যদি খুনের রাজনীতি করার চেষ্টা করে তাকে শাস্তি পেতেই হবে”। প্রসঙ্গত গত কাল গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসের। বাইকে বাড়ি ফেরার পথে হামলা।

মঙ্গলকোটে তৃণমূল কর্মীর খুন নিয়ে হুঁশিয়ারি অনুব্রতর

রাস্তায় দুষ্কৃতীরা দাদা বলে ডেকে মোটরসাইকেল দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে অসীম দাসকে। গুলির শব্দ শুনে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই অসীম দাসকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মঙ্গলকোটে তৃণমূল কর্মীর খুন নিয়ে হুঁশিয়ারি অনুব্রতর
মঙ্গলকোটে তৃণমূল কর্মীর খুন নিয়ে হুঁশিয়ারি অনুব্রতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন