ফের হামলা ভূস্বর্গে, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহীদ এক জওয়ান

Jammu and Kashmir: লোকসভা ভোটের পর জম্মু-কাশ্মীরকে নতুন করে উত্তপ্ত করতে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে জঙ্গিদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের জঙ্গি হামলার ঘটনা ঘটলো কাশ্মীরে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় দুটি এনকাউন্টার এর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত খতম হয়েছে এক জঙ্গি। অপরদিকে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন এক সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে কুপওয়াড়া এলাকায়। সেনার কাছে খবর ছিল কুপওয়াড়াতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপর বুধবার সেখানে যৌথ অভিযান চালায় জম্বু কাশ্মীর পুলিশ এবং সেনা। গুলির লড়াই খতম হয়েছে এক জঙ্গি।

ফের হামলা ভূস্বর্গে, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহীদ এক জওয়ান
সেনার কাছে খবর ছিল কুপওয়াড়াতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা।

আহত এক সেনা জওয়ান। গত মঙ্গলবার আরো এক এনকাউন্টারে পুঞ্জ এলাকায় যৌথ বাহিনীর গুলিতে নিকেশ করা গেছে এক জঙ্গিকে। কিন্তু এই লড়াইয়ে শহীদ হয়েছেন সুভাষ কুমার নামে এক সেনা জওয়ান। প্রথমে তিনি গুরুতর আহত হন। তারপরে তিনি মৃত্যুবরণ করেন। সেনা জওয়ানের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। জাম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে জঙ্গি হামলা।

ফের হামলা ভূস্বর্গে, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহীদ এক জওয়ান
এনকাউন্টারে পুঞ্জ এলাকায় যৌথ বাহিনীর গুলিতে নিকেশ করা গেছে এক জঙ্গিকে।

তথ্য বলছে চলতি বছরে শুরু থেকে জম্মু-কাশ্মীরে ১৪ টি জঙ্গি হামলা হয়েছে। এই হামলায় মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২ জন সেনা জাওয়ান। লোকসভা ভোটের পর জম্মু-কাশ্মীরকে নতুন করে উত্তপ্ত করতে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে জঙ্গিদের। এই মুহূর্তে তাদের ঘাঁটি জম্মু। যে সমস্ত জঙ্গিকে প্রবেশ করানো হচ্ছে তারা সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। এবং তাদের হাতে রয়েছে উন্নত মানের অস্ত্র। এমনকি রাতে চোখে ভালো করে দেখার জন্য রয়েছে নাইট ভিশন চশমাও।

ফের হামলা ভূস্বর্গে, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহীদ এক জওয়ান

ফের হামলা ভূস্বর্গে, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহীদ এক জওয়ান
এই লড়াইয়ে শহীদ হয়েছেন সুভাষ কুমার নামে এক সেনা জওয়ান।

জম্মু-কাশ্মীরে এই সন্ত্রাসবাদি হামলা নিয়ে মোদী সরকারের নতুন সরকার গঠনের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানকার সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীও জম্বু কাশ্মীর নেই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকের পরে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কোনভাবেই সন্ত্রাসবাদি অনুপ্রবেশ কমানো যাচ্ছে না ভূস্বর্গে। যানিয়ে এই মুহূর্তে নতুন করে সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে জম্মু ও কাশ্মীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত