আরজি কর-কাণ্ডের তদন্ত ভার সপ্তাহ খানেক আগেই সিবিআইয়ের হাতে গিয়ে পড়েছে। তাঁর পর থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জার মধে সবথেকে বেশি জেরা করা হয় ধৃত সঞ্জয় ও সন্দীপ ঘোষকে। এবার সিবিআইয়ের নজরে এক পুলিশ কর্মী। মঙ্গলবার সঞ্জয় ঘনিষ্ঠ এক এএসআই অনুপ দত্তকে সিজিও কমপ্লেক্সে তলব করে সিবিআই। সূত্রের খবর তরুণী কিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার আগে ও পরে ওই সিবিআইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন সঞ্জয়।
আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কে গ্রেফতার করার পর থেকেই মূলত যে প্রশ্ন গুলি ঘোরাফেরা করছিল সেগুলি হল, কে এই সঞ্জয়? সিভিক ভলেন্টিয়ার হয়েও কীভাবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ব্যারাকে থাকত সে? কেন নিজেকে কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত থাকার কথা বলতো? এবার তাঁর উত্তর খুঁজতে গিয়েই সিবিআইয়ের নজরে এক এএসআই পুলিশ কর্মী। জানা গিয়েছে, পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের বারাকে এই অনুপের সঙ্গে থাকত সঞ্জয়। এদিন তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করে সিবিআই।


মঙ্গলবার তাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নে এএসআই অনুপ দত্ত। আর হাজিরা দিতে এসেই ঘটে গেল বিপত্তি। এদিন সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান তিনি সঞ্জয়কে চেনেন কিনা? এই প্রশ্ন শুনেই দৌড় দেন তিনি। ছুটে গিয়ে ঢুকে যায় সিজিও কমপ্লেক্সের ভিতরে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসা বাদ শুরু করেছে সিবিআই। তবে কি এবার কোন তথ্য পেতে পারে সিবিআই? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মধ্যে।







