উদয়পুরের পর এবার অমরাবতী, নূপুর শর্মাকে সমর্থন করে খুন আরও এক ব্যক্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উদয়পুরে দর্জি কানহাইয়ালাল তেলির সঙ্গে হওয়া মর্মান্তিক ঘটনার মতো আরও একটি ঘটনা। ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে ৫৪ বছরেরে এক কেমিস্টের খুনেও সামনে আসছে নূপুর শর্মা যোগ। অমিত শাহের উদয়পুরের পর এবার অমরাবতীর সেই খুনেও এবার তদন্ত ভারও উঠল কেন্দ্রীয় তদন্তা সংস্থার হাতে।

আরও পড়ুনঃ BJP সমর্থিত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী অমরিন্দর সিং? জল্পনা তুঙ্গে

জানা গিয়েছে ঐ খুন হওয়া ব্যাক্তির নাম উমেশ প্রহ্লাদকর কোলহে । বয়স ৫৪ বছর। তিনি পেশায় একজন কেমিস্ট। নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করেছিলেন উমেশ। তার জেরেই প্রাণ হারাতে হল তাঁকে। স্থানীয় বিজেপি নেতারা পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন,

24

প্রতিশোধ নিতে এবং দৃষ্টান্ত স্থাপন করতেই উমেশকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ জুন রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খুনের ঘটনা ঘটে। উমেশ তাঁর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। আর একটি গাড়িতে তাঁর ছেলে সঙ্কেত (২৭) এবং স্ত্রী বৈষ্ণবী আসছিলেন।

উদয়পুরের পর এবার অমরাবতী, নূপুর শর্মাকে সমর্থন করে খুন আরও এক ব্যক্তি

মহিলা কলেজ গেটের কাছে পৌঁছতেই দুই মোটরবাইক আরোহী উমেশের পথ আটকায়। কমবয়সী এক জন এসে উমেশের গলায় ধারাল অস্ত্র বসিয়ে দেয়। রক্তারক্তি অবস্থায় উমেশকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা কড়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর