নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে আরও এক। ওএমআর প্রস্তুতকারক সংস্থার কর্তাকে গ্রেফতার করছে কেন্দ্রীয় সংস্থা। ধৃতের নাম ধৃতের নাম কৌশিক মাজি। এর আগে ধৃতকে তলব করেছিল সিবিআই। শুধু তাই নয়, ওএমআর সংস্থার আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।
আরও পড়ুন: মালদহকাণ্ডের ছায়া বাসন্তীতে! খালে ভাসছে তরুণীর দেহ


সিবিআই সূত্রে খবর, ওএমআর সংস্থার আধিকারিক কৌশিকের দাশনগরে বাড়ি, অফিস-সহ ছয়টি জায়গায় তল্লাশি চালিয়েছিল। তাছাড়াও ওই ওএমআর সংস্থার আরও এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, ওই আধিকারিকদের বাড়ি থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক-সহ বহু নথি বাজেয়াপ্ত করা হয়।
জানা গিয়েছে, এসএন বসু রায় অ্যান্ড কোম্পানি নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র মূল্যায়ন এবং ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল। আর সেই সংস্থার অন্যতম অংশীদার ছিলেন কৌশিক মাজি। শুধু তাই নয়, সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ওই সংস্থারই এক কর্মী পার্থ সেনকে গ্রেফতার করেছে সিবিআই।


![]()
এরপরে সোমবার আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দাবি করেছে যে, ওএমআর শিটের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে তাতে যুক্ত রয়েছেন পার্থ। এমনকি তিনিই অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করেছিলেন। শুধু তাই নয়, তালিকায় নাম থাকা বেশ কয়েক জনের চাকরিও হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
নিয়োগ দুর্নীতিতে CBI-র জালে আরও এক, গ্রেফতার কৌশিক মাজি







