আর জি কর হাসপাতালের আর্থিক অনিয়ম মামলার তদন্ত সিবিআই এর হাতে হস্তান্তরিত হয়েছে হাইকোর্টের নির্দেশে। আর তার পরিপ্রেক্ষিতেই রবিবার সকাল থেকেই অভিযানে নেমে পড়েছে সিবিআই আধিকারিকেরা। সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। টানা সাড়ে ৪ ঘণ্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ। এবার সন্দীপ ঘোষের বাড়িতে এল আরও একটি সিবিআইয়ের দল। একই সঙ্গে বাইরে বেড়িয়ে এলেন কয়েক জন সিবিআই আধিকারিক।
হাসপাতালের আর্থিক অনিয়ম মামলায় আজ একসঙ্গে ১৫ জায়গায় হানা সিবিআইয়ের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে হানা। একই সঙ্গে আর জি কর মেডিক্যালের বায়ো মেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই অ্যাকশনে সিবিআই। হাওড়ায় সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতেও তদন্তকারীরা। বিপ্লব সিং ছাড়াও উঠে আসছে আরও এক হাসপাতালের ভেন্ডারের নাম। নাম জড়াল সুমন হাজরা নামে এক জনের। এছাড়াও আর জি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। এন্টালিতে আর কি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠ।


হাই কোর্টের নির্দেশে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এ ছাড়া, ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। রবিবার সকাল থেকে সেই তদন্তেই নামে সিবিআই। প্রসঙ্গত,আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট আখতার আলির অভিযোগের ভিত্তিতেই এবার হাইকোর্টের নির্দেশে দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। আরজি কর হাসপাতালে দীর্ঘদিন থেকে চলেছে দুর্নীতি। এমনটাই অভিযোগ আখতার আলির। যার ওপর ভিত্তি করেই এই সিবিআই অভিযান।







