দীর্ঘদিন পর আবার একসাথে অঞ্জন-অপর্ণা, পরিচালক পরমব্রত

ছবি মুক্তি পাচ্ছে আগামী ৩০ অগস্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা সিনেমা দুই মহীরুহ অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। সৌজন্যে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর নতুন ছবিতেই জুটি হিসেবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অঞ্জন-অপর্ণা। ছবির নামে আবার রয়েছে কালজয়ী গানের স্মৃতি। ‘এই রাত তোমার আমার’- এর প্রথম পোস্টারও প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার হইচই স্টুডিওজ প্রকাশ্যে আনল ছবির পোস্টার। সেখানেই অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনও। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৩০ অগস্ট। এর কিছুদিন পরেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ‘এই রাত তোমার আমার’-এর ডিজিটাল প্রিমিয়ার।

বাংলার দুই তাবড় অভিনেতা অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের জাতীয় পুরস্কারজয়ী সিনেমা ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গিয়েছিল দুজনকে। তবে সেখানে তাঁরা ছিলেন দুঁদে আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় ও অন্নপূর্ণা বসুর চরিত্রে। এবার ভিন্ন রসায়ন। নিজের থেকেও বেশি বয়সের চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত। এর জন্য ওজনও বাড়িয়েছেন তিনি।

আরও একটু ভারিক্কি দেখাতে সাহায্য করেছেন সোমনাথ কুণ্ডুর মেকআপ। শোনা গিয়েছে, ছবি অঞ্জন দত্ত ও অপর্ণা সেনের চরিত্রকেই কেন্দ্র করে। তবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পরমব্রতও অভিনয় করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন