চলতি বিশ্বকাপের শেষেই রাহুল দ্রাবিড় ভারতীয় কোচের পথ ছেড়ে দেবেন। অনেকদিন থেকেই জল্পনা চলছে রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ কে হবেন। এখানে সবচেয়ে আলোচিত নাম গৌতম গম্ভীর। এবং গৌতম নিজে জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ হতে তার কোন আপত্তি নেই। গত আইপিএলে গম্ভীরের মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান, সুপার এইটে আমেরিকা

এরপর থেকেই গম্ভীরের নাম নিয়ে আলোচনা শুরু হয়। শোনা যাচ্ছে বোর্ডের তরফ থেকেও গম্ভীরের সাথে আলোচনা অনেক দূর গড়িয়েছে। আর এবার এই নিয়েই মুখ খুললেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার ও প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলে। ইএসপিএন ক্রিকইনফো-কে কুম্বলে বলেছেন,
‘ভারতের কোচ হিসেবে শক্ত মানসিকতার কাউকে দরকার এবং ধারাবাহিকতাটাও প্রয়োজন। রাহুল চমৎকার কাজ করেছে, এবং আশা করছি, এই বিশ্বকাপে ও ভারতকে জেতাবে। আপনাকে যা মনে রাখতে হবে, কিছু সিনিয়র খেলোয়াড় তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার এমন খেলোয়াড়দের প্রয়োজন, যাঁরা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে গিয়েছে এবং নিশ্চিত করতে হবে যে, ভারতের বোলিং এবং ব্যাটিং বিভাগের মান যাতে না পড়ে যায়। ভেবেচিন্তে কোচ নির্বাচন করতে হবে।’
রোহিতদের নতুন কোচ গম্ভীর? মুখ খুললেন অনিল কুম্বলে

তিনি আরও বলেন, ‘গম্ভীরকে সময় দিতে হবে। ও অবশ্যই সক্ষম। আমরা গৌতমকে দল পরিচালনা করতে দেখেছি। ও ভারতকে নেতৃত্ব দিয়েছে। তা ছাড়া ওর ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি দিল্লি দলের হয়েও অধিনায়কত্ব করেছে’।



