Anil Kumble: গম্ভীরের সঙ্গে হাতাহাতির ঘটনায় বিরাট কে নিয়ে বিস্ফোরক অনিল কুম্বলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের অন্যতম বিতর্কিত ঘটনা লখনৌয়ের স্টেডিয়ামে বিরাট ও গম্ভীরের ঘটনা। যে কারণে এই দুই প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারের জরিমানা পর্যন্ত হয়েছে। শুধু তাই নয় এই ঘটনায় তোলপাড় বিশ্ব ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে পক্ষে ও বিপক্ষে একের পর এক মন্তব্য ভেসে আসছে।

আরও পড়ুনঃ কোলকাতা নয়, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই, শর্টলিস্টটেড ১৩ স্টেডিয়াম

এই ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার ঐ ঘটনা নিয়ে মুখ খুলেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় দলের কোচ অনিল কুম্বলে। এখানে জানিয়ে রাখা ভাল যে অনিল কুম্বলে যখন ভারতীয় দলের কোচ ছিলেন, তাকে দায়িত্ব থেকে সরানোর পেছনে ছিলেন বিরাট কোহলি।

17 2
কিছু বক্তব্য হয়ত ব্যক্তিগত স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে এটা ক্রিকেট মাঠে মোটেও কাম্য নয়। বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মত ক্রিকেটাররা যেখানে জড়িয়ে রয়েছেন, সেখানে এই ঘটনা শোভনীয় নয়।”

কুম্বলে ভুলেননি সেই কথা। কিন্তু সেটা নিয়ে তিনি ইস্যু করতে চাননি। কিন্তু এবারের আইপিএলে বিরাট বনাম গম্ভীরের একে অপরকে তেড়ে যাওয়া দেখে চুপ থাকতে পারেননি কুম্বলে। পরিষ্কার জানিয়েছেন ক্রিকেটের জন্য এটা অত্যন্ত নিম্নমানের বিজ্ঞাপন। কুম্বলে বলেন, যে কোনও ম্যাচে আবেগের বিচ্ছুরণ হয়। ঐ ঘটনা নিয়ে কুম্বলে বলেন,

19 2
গম্ভীরের সঙ্গে হাতাহাতির ঘটনায় বিরাট কে নিয়ে বিস্ফোরক অনিল কুম্বলে

“এরকম ম্যাচে অনেক আবেগ জড়িয়ে থাকে। তবে সবসময় তা প্রকাশ করা উচিত নয়। এটা ভীষণ প্রয়োজন। এমন ঘটনা মোটেই গ্রহণীয় নয়। তিনি আরও বলেন “যাই হোক না কেন, প্রতিপক্ষকে সবসময় সম্মান করতে হবে। ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করতে হয়। এবং টুপি খুলতে হয়।

গম্ভীরের সঙ্গে হাতাহাতির ঘটনায় বিরাট কে নিয়ে বিস্ফোরক অনিল কুম্বলে

18 2

সেটা সেই ক্রিকেটারের জন্য নয়, খেলাকে সম্মান জানানোর জন্য। জানি না কী কথা বলা হয়েছিল। কিছু বক্তব্য হয়ত ব্যক্তিগত স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে এটা ক্রিকেট মাঠে মোটেও কাম্য নয়। বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মত ক্রিকেটাররা যেখানে জড়িয়ে রয়েছেন, সেখানে এই ঘটনা শোভনীয় নয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত