অকারণে দু পক্ষকে লড়িয়ে দেওয়া হচ্ছে, টলিপাড়ার অচল অবস্থা নিয়ে বললেন অনীক দত্ত

Anik Dutta: বিপদ বাড়ছে, এটা হয়তো আঁচ করতে পারছেন পরিচালকেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কথা ছিল শনিবার থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হবে। তবে শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। টেকনিশিয়ানস স্টুডিয়োতে শুটিং করতে এসে মেকআপ ভ্যানেই বসে রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাধার মুখে পড়ল রাহুলের পুজোর ছবির শুটিং।

অকারণে দু পক্ষকে লড়িয়ে দেওয়া হচ্ছে, টলিপাড়ার অচল অবস্থা নিয়ে বললেন অনীক দত্ত

জানা গিয়েছে, শনিবার বিকেল ৪ টে নাগাদ স্টুডিও পাড়ায় জমায়েত হবে টেকনিশিয়ানরাও। এই অচল অবস্থা নিয়ে এবার টলিপাড়ার অচল অবস্থা নিয়ে বললেন অনীক দত্ত। তাঁর সাফ কথা, রাহুল পরিচালনা করবেন কি করবেন না, এটা বলার অধিকার ফেডারেশনের আদৌ আছে কি? এই নিয়ে বলতে গিয়ে অনিক আরও বলেন, ”অকারণে দু পক্ষকে লড়িয়ে দেওয়া হচ্ছে। যা একেবারেই কাম্য নয়। এবং এটাই শাসকদলের নীতি। বিভেদ সৃষ্টি করা। আর আমরা ভুলে যাচ্ছি, পরিচালক-কলাকুশলীরা একে অন্যের পরিপূরক। দু পক্ষ একজোট না হলে ছবি তৈরি করা যায় না।”

অকারণে দু পক্ষকে লড়িয়ে দেওয়া হচ্ছে, টলিপাড়ার অচল অবস্থা নিয়ে বললেন অনীক দত্ত

রাহুল বড় প্রযোজনা সংস্থার ছাতার তলায় বলেই কি এই প্রতিবাদ? এর আগে কিন্তু এই রকম অনেক ঘটনা ঘটেছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিপদ বাড়ছে, এটা হয়তো আঁচ করতে পারছেন পরিচালকেরা। আগামীতে তাঁদের সঙ্গেও যে এমনটা ঘটবে না, কে বলতে পারে? তাই হয়তো এই প্রতিবাদ”।

অকারণে দু পক্ষকে লড়িয়ে দেওয়া হচ্ছে, টলিপাড়ার অচল অবস্থা নিয়ে বললেন অনীক দত্ত

অকারণে দু পক্ষকে লড়িয়ে দেওয়া হচ্ছে, টলিপাড়ার অচল অবস্থা নিয়ে বললেন অনীক দত্ত

তিনি আরও জানিয়েছেন, ছবি বানানোর সময় পরিচালকের স্বাধীনতা থাকবে না। পদে পদে তাঁকে ফেডারেশন বা অন্য যে কোনও সংগঠনের নিয়ম মানতে হবে— এই মতে তিনিও বিশ্বাসী নন। তাঁর বক্তব্য, “আমার অনেক সহকারী পরিচালক বিদেশে ছবির কাজ করছেন। এই সুযোগ যাঁরা পান, তাঁরা কি ফেডারেশনকে জানিয়ে তবে যাবেন”?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত