আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান করে টানা চার দিন ধরে অবস্থান-বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবার তাদের আন্দোলনেই হামলার অভিযোগ তুলে সতর্কতা করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে দুনিয়ার চিকিৎসকদের সতর্ক করেন তাদের ওই অবস্থান-বিক্ষোভে যেন বহিরাগতদের আনাগোনা বন্ধ করা হয়। যে কোন সময় প্রাণ নাস ঘটে যেতে পারে আশঙ্কা কুনাল ঘোষের। শুধু তাই নয় এ প্রসঙ্গে একটি অডিও বার্তা নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে বাম-বিজেপিকে নিশানা করেন তিনি। এরপর জুনিয়র চিকিৎসকদের সতর্ক করে বলেন, “লাইফ আগে না লাইভ আগে”
তার দাবি কিছু রাজনৈতিক দল আছে যারা পেছন থেকে এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মদত দিচ্ছে। পাশাপাশি তারা মনে করছেন এই পরিস্থিতিতে যদি কোন একজন আন্দোলনরত কোন একজন জুনিয়র চিকিৎসকের কিছু করে দেওয়া যায় তাহলে সেই দায় সম্পূর্ণ রাজ্য সরকারের উপর এসে বর্তায়। তিনি সরাসরি বামেদের উদ্দেশ্য করে বলেন, “এই কাজ যারা করেছে তাদের পেছনে একটি বামপন্থী যুবদল ও একটি অতিবাম পন্থী হিসেবে পরিচিত একটি সংগঠনের একজন রয়েছেন।” একই সাথে তিনি নিশানা করেন বিজেপিকেও। তিনি বলেন “ঘটনাস্থলে বিজেপি যুব নেতাদের আনাগোনা বেড়েছে। কাল নাগিনীর মতো বসে আছে শুধু সুযোগ খুঁজছে যদি কিছু একটা করা যায়।” এরপর জুনিয়র চিকিৎসকদের সতর্ক করে বলেন লাইফ আগ


কুনাল ঘোষের ওই ভাইরাল করা ভিডিওতে বলতে শোনা যায়, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছেন, “আমি এত বছর এই কাজ করেছি এখন ভয় লাগছে এই করাটা কি ঠিক হবে? ডাক্তাররা তো লোকের জীবন বাঁচায়।’ এরপরে অন্যজন বলেন ‘তোকে তো জীবন নিতে বলেনি মাথা ফাটানো তো যায়।’ আরেকজন বলেন, ‘সাহেব অর্ডার করেছেন সল্টলেক ওড়ানোর জন্য। কিন্তু যদি একটা কিছু হয়ে যায় সবাই তো মদ খেয়ে থাকবে।’ এরপরে অন্যজন বলেন ‘অর্ডার হলে করে দে। যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। দরকার হলে বাইরে থেকে লোক আনতে হবে।’ আরেকজন বলেন ‘মাথা ফাটানো কি ঠিক হবে।’ তখন অন্যজন বলেন ‘দেখ খানিকটা কিছু যদি করা যায়।দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি ওরা তো ফেরত চলে আসবে বলল সল্টলেকে।’(যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি)
<blockquote class=”twitter-tweet”><p lang=”zxx” dir=”ltr”><a href=”https://t.co/RVb2I9kixF”>https://t.co/RVb2I9kixF</a></p>— Kunal Ghosh (@KunalGhoshAgain) <a href=”https://twitter.com/KunalGhoshAgain/status/1834555526971077038?ref_src=twsrc%5Etfw”>September 13, 2024</a></blockquote> https://platform.twitter.com/widgets.js







