টুইটার থেকে উধাও অমিত শাহর ছবি! চাপের মুখে সাফাই কর্তৃপক্ষের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : টুইটার থেকে উধাও অমিত শাহর ছবি! ফের চাপের মুখে সামাজিক গণমাধ্যম। এবার খোদ দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর প্রোফাইল পিকচার লক করে দিলো,টুইটার সংস্থা। আর তা নিয়ে রীতিমতোন শোরগোল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। যদিও কিছুক্ষণ পরে প্রোফাইলটি আবারও অনলক করে দেওয়া হয়। তবে কেন লক করা,হয়েছিল? তা নিয়ে রীতিমতোন বিতর্ক তৈরী হয়েছে নেটদুনিয়ায়। বৃহস্পতিবার হঠাৎই টুইটার থেকে উধাও হয়ে যায়, স্বরাষ্ট্র মন্ত্রীর প্রোফাইল পিকচারটি।

আরও পড়ুনঃ বিজেপিকে ‘হিন্দু রাষ্ট্র’ গড়তে সাহায্য করছে ওয়েইসি। মন্তব্য বিখ্যাত উর্দু কবির।

টুইটারে তাঁর কভার ফটো দেখা গেলেও প্রোফাইল পিকচার দেখা যাচ্ছিল না। এছাড়াও প্রোফাইল পিকচারের জায়গায় লেখা ছিল, “এই ছবিটি কপরাইট হোল্ডারের দাবি মেনে সরিয়ে নেওয়া হয়েছে।” দেশের খোদ স্বরাষ্ট্র মন্ত্রীর ছবিতে কপিরাইটের দাবি!

এতে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি এবং তারপরই আবারও অমিত শাহের প্রোফাইল পিকচারটি দেখা যেতে শুরু করে। এ বিষয়ে টুইটারের বক্তব্য,”আমাদের কপিরাইট পলিসির কথা মাথায় রেখে এই প্রোফাইলটি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এটা অনিচ্ছাকৃত ভুল। যা শুধরে নেওয়া হয়েছে। এখন এই প্রোফাইলটি পুরোপুরি কার্যকর।”

টুইটার থেকে উধাও অমিত শাহর ছবি! উল্লেখ্য, টুইটারের নিয়ম অনুযায়ী যিনি ওই ছবিটি তুলেছেন একমাত্র তারই অধিকার থাকে সেই ছবিটির উপর। কেউ সেই ছবি কপিরাইট করার দাবি করেছিল তাই এই সমস্যা হয়েছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। টুইটারে তাঁর প্রায় ২ কোটি ৩০ লক্ষ ফলোয়ারস্ রয়েছে। তিনি নিজে ফলো করেন ২৯৬ জনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন