চাকরিতে ৩৩% মহিলা সংরক্ষণ, সাথে সপ্তম বেতন কমিশন! ‘২১ ভোটে অফার শাহর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরিতে ৩৩% মহিলা সংরক্ষণ, সাথে সপ্তম বেতন কমিশন! ২১ এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে দিল্লি থেকে একে একে বাংলায় আসছেন বিজেপির প্রায় সকল কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। তালিকা দিচ্ছেন ক্ষমতায় এলে কী করবেন আর কী করবেন না। গত সপ্তাহের সপ্তাহের বাংলা সফরে অমিত শাহ্ জানিয়ে দিয়েছিলেন যতদিন পর্যন্ত বাংলার মসনদ থেকে মমতাকে উচ্ছেদ করতে না পারছেন ততদিন পর্যন্ত ততদিন বাংলায় আসতে থাকবেন তিনি।

আরও পড়ুনঃ টেটের মেধা তালিকায় দুর্নীতির অভিযোগ, ফের মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে।

সেই মতো সপ্তাহ ঘুরতে না ঘুরতে বাংলায় ফের শাহ সভা। পরিবর্তনের পঞ্চম রথের উদ্বোধন করতে নামখানায় সভা করেন কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী। সভা মঞ্চ থেকে চিরাচরিত ভাবেই তিনি “সোনার বাংলা’ গড়ার ডাক দেন। জানিয়ে দেন পরিকল্পনা মতোই পরিবর্তনের রথ যাবে বাংলার ২৯৪ টি বিধানসভা দিয়ে। সিন্ডিকেট হটিয়ে উন্নয়নের বাংলা গড়তে রাজ্যের প্রায় ১৫০০ জায়গায় সভা মিছিল থেকে পরিবর্তনের ডাক দেবে বিজেপি।

রাজ্যের আইন শৃঙ্খলা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা থাকলে রাজ্যে কোন নিয়ম থাকবেনা, থাকবেনা মানুষের সুরক্ষা। রাজ্যের মা-বোন দের সুরক্ষা নিয়ে চিন্তায় বিজেপি। ক্ষমতায় এলেই আরও ভাল হবে রাজ্যের ব্যবস্থা। মা গঙ্গা যেখানে সাগরে মিলিত হয় সেই পূন্য স্থানে দাঁড়িয়ে সভা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করে সেই এলাকার মানুষদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমতায় এলে সাগর পাড়ের আমূল পরিবর্তন ঘটাবে বিজেপি সরকার।

আপাতত তারই একটি তালিকা প্রকাশ কএন তিনি। গঙ্গাসাগর মেলা কে আন্তর্জাতিক মেলার স্থান থেকে শুরু করে সামুদ্রিক মাছের সংরক্ষণের উপায় থেকে ক্ষমতায় এলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য ‘জিরো ক্যাজুয়ালটি টাস্ক ফোর্স’ তৈরি করার কথা বলেন। তার পরই শাহ্ বাংলার উন্নয়ন প্রসঙ্গে একগুচ্ছ সমাধান জানান। বিজেপি ক্ষমতায় এলেই বাস্তবায়িত করবে যেগুলি। রাজ্যের মেয়েদের সুরক্ষা থেকে সরকারি চাকরিতে মেয়েদের ৩৩ শতাংশ সরক্ষণ দেবে বিজেপি সরকার।

তারই মধ্যে তুলে ধরেন রাজ্য জুড়ে শিক্ষক, পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভের ঘটনাকে। তিনি আশ্বাস দেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধান করবেন তাঁরা। রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন। মানুষের দুদর্শা ভাবায় তাঁকে। এবং সেই প্রসঙ্গে ক্ষমতায় এলে দ্রুত বেতন কমিশন চালুর কথা বলেন তিনি। মোদী সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে গেলে বাংলায় যে সরকার দরকার টা একমাত্র পারে বিজেপিই আনতে এই বার্তাও দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত