ফের কলকাতায় করোনার থাবা! কোভিড আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি। তবে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়। পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, অমিত মিত্রর শ্বাসনালী সংক্রমণের ধাঁচ রয়েছে।

এবার জ্বর-সর্দি-কাশি থাকার জন্য কোনও ঝুঁকি নেননি তাঁর পরিবারের সদস্যরা। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা একাধিক শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করেন। সেই সময় করোনা পরীক্ষা করা হলে কোভিড পজেটিভ ধরা পড়ে অমিত বাবুর।



উল্লেখ্য, গোটা দেশেই আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে ভয় ধরাচ্ছে ভাইরাস। কিছুদিন আগেই জানা গিয়েছে অভিনেতা অক্ষয় কুমারও করোনা আক্রান্ত।
কোভিড আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, ভর্তি হাসপাতালে

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বাংলা থেকে যাওয়া ৩০টি নমুনা রয়েছে।









