নজরবন্দি ব্যুরোঃ ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে বাইডেনের হাত ধরে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরতে চলেছে আমেরিকা। ক্ষমতায় আসার আগে প্রচারেই ঘোষণা করেছেন। ক্ষমতায় বসে এবার সেই ঘোষণা কে বাস্তবায়িত করতে তোরজোড় শুরু করে দিল বাইডেন অ্যান্ড কোং। ঘোষণা ছিল ক্ষমতায় এলেই রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে ফের আমেরিকাকে ফেরত নিয়ে আসবেন। তিন বছর আগে পক্ষপাতিত্বের অভিযোগে যে কাউন্সিল ত্যাগ করেছিল তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা।
আরও পড়ুনঃ রোগী নয় হুটার বাজিয়ে রথযাত্রার ফুল গেল অ্যাম্বুলেন্সে, ভুল বুঝে পথ ছাড়লেন সাধারণ মানুষ।


ভোটে জিতেই বাইডেন জানিয়েছিলেন খুব শীঘ্রই ট্রাম্পের ওই সিদ্ধান্ত বাতিল করা হবে। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কন জানিয়েছেন অবসারভার হিসেবে খুব শীঘ্রই কাউন্সিলে ফিরতে চলেছেন আমেরিকা। চলতি সপ্তাহেই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা করবেন বাইডেন প্রশাসন। উল্লেখ্য, গত তিন বছর আগে মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযােগ এনেছিল ট্রাম্প প্রশাসন। কাউন্সিলের সংস্কারের পক্ষে সওয়াল করে কাউন্সিলের সদস্যপদ ছেড়েছিল আমেরিকা। ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মার্কিন নাগরিকদের একাংশ।
কিন্তু তাতে আমল দেননি ট্রাম্প। এবার তার সেই সিদ্ধান্ত বাতিল করছে বিডেন প্রশাসন। প্রসঙ্গত, শপথ গ্রহণের পর এক মিনিটও সময় নষ্ট করেননি আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন। ভারতীয় সময় বৃহস্পতিবার মাঝ রাতেই ১৫টি অধ্যাদেশে স্বাক্ষর করেন তিনি। রদ করেন প্রাক্তন প্রেসিডেন্টের একাধিক সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত। রদ হয় সাতটি ইসলামিক রাষ্ট্র থেকে মার্কিন মুলুকে প্রবেশের নিষেধাজ্ঞাও। অবৈধ অভিবাসন রুখতে মেক্সিকো সীমান্তে পাঁচিল দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন রিপাবলিকান ট্রাম্প।
ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে বাইডেনের হাত ধরে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরতে চলেছে আমেরিকা। ডেমােক্র্যাট প্রেসিডেন্টের আমল সূচনার দিনেই স্থগিত হয় সেই প্রক্রিয়াও। কানাডার তৈলক্ষেত্র থেকে তরল বিটুমেন আনার জন্য কিস্টোন পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত স্থগিত হওয়ার কথা। এর জেরে আমেরিকা-কানাডা সম্পর্কে কিছুটা টানাপােড়েন তৈরি হতে পারে বলে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা। মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের প্রবেশাধিকার দেওয়া হতে পারে। একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত যে আগামী দিনে বাইডেন সরকার নেবে তা বলাই বহুল্য।









