নজরবন্দি ব্যুরোঃ শারীরিক অসুস্থতার জেরে পুনের দীননাথ হাসপাতালে ভর্তি করা হল মারাঠি এবং হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে ৷ সংবাদমাধ্যমকে অভিনেতার স্ত্রী বলেছেন, “অমলের স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আগের থেকে ভাল আছে।”
আরও পড়ুনঃ মিঠাই-এর মিষ্টত্ব শেষ, উচ্ছেবাবু জড়ালেন নতুন প্রেমে, প্রেমীকা কে?


দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন অমোল। তবে কোনও কঠিন রোগের শিকার নন ৭৭ বছর বয়সি অভিনেতা। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে এক দশক আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে এই মুহূর্তে তিনি ভাল আছেন।

এই বর্ষীয়ান অভিনেতা ১৯৮৬ সালে অভিনয় থেকে সরে দাঁড়ান। এরপর তিনি পরিচালনার কাজে হাত দেন। বিভিন্ন ভাষায় প্রায় ২৫ টি ছবির পরিচালক ছিলেন তিনি। খুব সাধারন চেহারা নিয়ে একের পর এক হিট ছবি দিয়েছেন বলিউডকে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমল পালেকর, করোনা আক্রান্ত তিনি
সাধারণ চেহেরা নিয়ে হিট ছবির জন্যই তার পোশাকি নাম ছিল কমন ম্যান। ৭০-এর দশকে ‘রজনীগন্ধা’, ‘চিতচোর’, ‘ছোটি সি বাত’, ‘গোলমাল’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন অমল। কিচ্ছুক্ষণ আগেই খবর পাওয়া গিয়েছে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।









