আর জি কর কাণ্ডের মধ্যেই টলিপাড়ায় পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর মুখ খুলেছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। পরিচালকের স্বভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনিও। এরপর এবার জয়জিতের বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ! এক মডেল অভিনেত্রী এক সংবাদমাধ্যমের কাছে নাকি তথ্য-প্রমাণ দিয়ে অভিনেতার বিরুদ্ধে মিথ্যে আশ্বাস দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন তিনি।
পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতাও। এর আগে অভিনেত্রী অভিযোগ করেছিলেন জয়জিৎ মেসেজের মাধ্যমে তাঁর ‘সাইজ’ জানতে চেয়েছেন। তাতেই জয়জিৎ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মেসেজ বক্সের স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে অভিনেত্রী তাঁকে, ‘হ্যালো’ লিখে পাঠিয়েছেন। আর কোনও কথোপকথন নেই। তাঁর পোস্টে উল্লেখিত জয়জিৎ নামক ব্যক্তিটি যে অভিনেতা জয়জিৎ-ই সেকথাও পোস্টের বার্তা বাক্সে লুকোছাপা না করে জানিয়েছেন তিনি।
ফলে টলিপাড়ার চেনা মুখের নামে এহেন অভিযোগ উঠলে তা টলিপাড়ার নারী সুরক্ষার বিষয়ে চিন্তার উদ্রেক করে। তার উপর আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নিয়মিত সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। একাধিক মিছিলেও তিনি অংশ নিয়েছেন। ফলে অভিনেতার উদ্দেশ্যে সমাজমাধ্যমে শুরু হয়েছে ট্রোলিং। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছিলেন জয়জিৎ?
এই নিয়ে বলতে গিয়ে এক প্রথম শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যমকে জয়জিৎ বলেছেন, “আমি এ রকম কাউকে চিনি না। ফলে, শারীরিক সম্পর্ক দূরের কথা, মেসেঞ্জারে কথাও হয়নি আমাদের।” তাঁর আরও দাবি, তাঁর স্ত্রী তাঁকে বিশ্বাস করেন বলেই পাত্তা দেননি মেয়েটিকে। শেষে একটাই কথা অভিনেতার, “আদালতে আপনার সঙ্গে দেখা হবে।”



