নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের স্কুল কে ঘিরে চাঞ্চল্য কর অভিযোগ। তার স্কুলে ৮ বছরের শিশু যৌন নির্যাতন। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান এর এই স্কুলটি হরিয়ানায় অবস্থিত। এই স্কুলের চেয়ারপারসন তার স্ত্রী আরতী।
আরও পড়ুনঃ চাকরির নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, বাড়িতে তালা ঝোলালো স্থানীয়রা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে । ঘটনাটি ঘটে স্বাধীনতা দিবসের রাতে । অভিযোগ সেইদিন রাতেই নির্যাতনের শিকার হন ওই ছোট্ট শিশু । এরপর থেকেই শিশুটি অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছে । শিশুটির মেডিক্যাল টেস্ট হওয়ার পরে তার উপর যৌন হেনস্থার প্রমাণ মেলে ।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশুটির পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায় । ভারতীয় প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ইন্টারন্যাশনাল স্কুল । এই নামে বেশ কিছু বছর আগে তৈরি করেন সেওয়াগ । ফলে এই ঘটনায় তাদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে তা বলার অপেক্ষা রাখে না।

শেহওয়াগের স্কুলে ৮ বছরের শিশু যৌন নির্যাতনের অভিযোগ! চাঞ্চল্য এলাকায়

যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা করেছেন তারা। এই ঘটনা নিয়ে প্রাক্তন ব্যাটারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ সুপার ওয়াসিম আক্রম দাবি করেছেন, দোষীরা শাস্তি পাবেই। তবে সূত্রের খবর, শিশুটি নিজে কিছু না বলায় তদন্তের গতি থমকে রয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটা আরেকটু স্বাভাবিক হলে তার বয়ান নেওয়া হবে।



