নজরবন্দি ব্যুরো : বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ, করোনার নতুন স্ট্রেন নিয়ে আবার আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। আর তার জেরেই আগামী আরও ৭দিন ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত সরকার। ৭দিনের পর পরিস্থিতি বুঝেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। বুধবার সকালেই এ কথা নিজের টুইটারে টুইট করে বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী।
আরও পড়ুনঃ এবার খোদ কলকাতায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনের হদিস মিলল!


এদিন তিনি বলেন, “ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধের মেয়াদ ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তার পর কড়া নিয়ন্ত্রণের মাধ্যমে পরিষেবা চালু করা হবে। খুব শীঘ্র বিশদে এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্র”। এখন পর্যন্ত সব মিলিয়ে দেশে ২০ জনের শরীরে এই নয়া প্রজাতির করোনা ভাইরাস ধরা পড়েছে।
যার মধ্যে একটি শিশুও রয়েছে। এঁরা সকলেই ব্রিটেন থেকে ফেরে বলে জানা যায়। ব্রিটেনে নোভেল করোনাভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়তে, এর আগে গত ২১নডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ, তাতে জানানো হয়, ৩১ ডিসেম্বর রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত ব্রিটেন থেকে কোনও বিমান ভারতে প্রবেশ করতে পারবে না। আবার ভারত থেকে কোনও বিমান রওনা দেবে না ব্রিটেনের উদ্দেশ্যও। তবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও ৭ দিনের সময়সীমা বাড়াল কেন্দ্র। সমগ্র পরিস্থিতির উপর বিচার করে তবেই সিদ্ধান্ত নেবে ভারত সরকার।










