Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলার মৃত্যুর ১ মাস পর কেমন আছেন সব্যসাচী? কিভাবে সামলাচ্ছেন নিজেকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেখতে দেখতে দিন চলে যায়, তাঁর মৃত্যুর এক মাস অর্থাৎ সংখ্যায় ৩০ দিন হয়ে গিয়েছে। ২০ নভেম্বর ঠিক আজকের দিনে শর্মা পরিবার হারিয়ে ছিল তাঁদের বাড়ির ছোট মেয়ে ঐন্দ্রিলা শর্মাকে। সে এখন না ফেরার দেশে। কিন্তু তাঁর স্মৃতি রয়েগিয়েছে তাঁর আপনজন এবং অনুরাগীদের মাঝে। দুঃখের কথা এটাই এদের মধ্যে নিজের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলার মা শিখা শর্মা। তাঁর মৃত্যুর পর সব্যসাচী এক বারের জন্যও কারোর সামনে আসেননি। কোন কথাও বলেননি।

আরও পড়ুনঃ ইশার সঙ্গে প্রেমে নিয়ে এবার মুখ খুললেন ইন্দ্রনীল, কী বললেন বাংলার নতুন ফেলুদা?

এক মাস পর এখন ঠিক কি অবস্থা অভিনেতা সব্যসাচী চৌধুরীর? কিভাবে সামলাচ্ছেন নিজেকে? যদিও যতবারই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে ততবারই তাঁর ফোন বন্ধই পাওয়া গিয়েছে। তবে মঙ্গলবার ফোনে কথা বললেন অভিনেতা। সংবাদ মাধ্যমকে জানালেন তাঁর এখনের পরিস্থিতি। এখনও যে পুরোপুরি ঠিক নেই তিনি সেটা তাঁর কথার মাধ্যমেই বোঝা গেলো।

 ঐন্দ্রিলার মৃত্যুর ১ মাস পর কেমন আছেন সব্যসাচী? কিভাবে সামলাচ্ছেন নিজেকে?
ঐন্দ্রিলার মৃত্যুর ১ মাস পর কেমন আছেন সব্যসাচী? কিভাবে সামলাচ্ছেন নিজেকে?

তাঁর গলার স্বর বলেদিচ্ছে কাছের মানুষ অর্থাৎ প্রিয় বন্ধুকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি এখনও তিনি। কেমন আছেন প্রশ্নে শান্ত গলায় তাঁর উত্তর, ‘আমি কিছুটা ঠিক আছি।’ যদিও এই ঠিক আছি বলার মধ্যে কোনও দৃঢ়তা ছিল না। মনে হল, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। না এর চেয়ে বেশি কিছুই বলতে রাজি নন। তাঁর কথায়, ‘আমি এই বিষয়ে সত্যিই কোনও কথা বা ইন্টারভিউ দিতে চাই না। ধন্যবাদ।’

ঐন্দ্রিলার মৃত্যুর ১ মাস পর কেমন আছেন সব্যসাচী? কিভাবে সামলাচ্ছেন নিজেকে?

 ঐন্দ্রিলার মৃত্যুর ১ মাস পর কেমন আছেন সব্যসাচী? কিভাবে সামলাচ্ছেন নিজেকে?
ঐন্দ্রিলার মৃত্যুর ১ মাস পর কেমন আছেন সব্যসাচী? কিভাবে সামলাচ্ছেন নিজেকে?

কোথায় আছে, ‘আজ মরলে কাল দু’দিন’। তাই ঐন্দ্রিলার মৃত্যুর এক মাস পরেও নিজের মতো করেই জীবনকে গোছানোর চেষ্টা করছেন অভিনেতা সব্যসাচী। এখনও কাজে ফেরেননি তিনি। কবে ফিরবেন তাও এখন স্পষ্ট নয়। কিছু দিন আগে অভিনেত্রীর মা শিখা নিজের ফেসবুকে ঐন্দ্রিলা-সব্যসাচীর একটি ছোট্ট ভিডিয়ো ভাগ করে নিয়ে লিখেছিলেন, ‘আমার ঐন্দ্রিলার সব্যসাচী।’ সব্যসাচী যে ঐন্দ্রিলারই, এখন যদিও সেই কথা বলার অবকাশ রাখে না। তাই তো ‘মিষ্টির’ স্মৃতি আগলে বেঁচে থাকার চেষ্টায় সব্য এবং পরিবারের সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত