বোমাবাজির পর এবার গুলি! ফের তৃণমূল কর্মীকে আক্রমণ মুর্শিদাবাদে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি বুরোঃ বোমাবাজির পর এবার গুলি! অশান্তি জারি মুর্শিদাবাদে। মন্ত্রী জাকির হোসেনের পর ফের আক্রমণ জেলার এক তৃণমূল কর্মীকে। রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমাবাজির ঘটনায় স্তম্ভিত গোটা রাজ্য। শাসক থেকে বিরোধী দল হামলার নিন্দায় সরব সকলে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তদন্তের ভার তুলে দিয়েছেন CID সহ আরও দুটি সংস্থার ওপর। তিনি নিজে গিয়ে SSKM এ গিয়ে দেখে এসেছেন মন্ত্রীকে। হদিস চলছে হামলার। এরই মধ্যে ফের গুলি চললো মুর্শিদাবাদে। বুধবার রাতে মুর্শিদাবাদের হরিপাড়ায় বছর ৩৫ এর তাহাজাউদ্দিন মণ্ডলের ওপর চলে গুলি। গুলি লাগে মাথার বাঁ দিকে

আরও পড়ুনঃ করোনার কবলে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

ভোটের আগে বাংলায় তৈরি হয়েছে টক্কর দেওয়ার রাজনীতি। একাধিক সভা মিছিল থেকে একে অন্যকে হুঁশিয়ারি দিচ্ছেন প্রত্যেকে। হিংসার রাজনীতি চলছে গোটা বাংলা জুড়ে। মুর্শিদাবাদে একই দিনে চলল বোমাবাজি থেকে গুলি। রাতারাতি দুই বিস্ফোরণ-গুলিতে বিদ্ধস্থ মুর্শিদাবাদ। মন্ত্রী জাকির হোসেনের পরিস্থিতি আপাতত স্থিতিশীল, তার মধ্যেই আবার গুলি চলেছে মুর্শিদাবাদে।

বোমাবাজির পর এবার গুলি! পুলিশ সূত্রের খবর এলাকার সক্রিয় তৃণমূলের কর্মী তাহাজউদ্দিন। গতকাল রাতে নিজের এলাকার দোকনে চা খেয়ে বাড়ির পথে ফিরছিলেন তিনি। সেখানে বেলতলা মোড়ে আচমকাই তাঁকে লক্ষ্য করে চলে গুলি। রাতের অন্ধকারে গুলির শব্দ শুনে জড়ো হতে থাকেন স্থানীয় মানুষেরা। ততক্ষণে দুষ্কৃতিরা পালিয়ে যায় এলাকা ছেড়ে। গুরুতর ভাবে আহত হয় তাহাজউদ্দিন। তাঁকে নিয়ে আসা হয় হরিহর পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সংকটজনক অবস্থায় প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, সেখান থেকে অবস্থার আরও অবনতি হওয়ায় দ্রুত বদলি করা হয় কলকাতার NRS-এ। চিকিৎসকেরা জানিয়েছেন অবস্থা সংকটজনক এখনও তাহাজউদ্দিনের।     

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর